1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
স্নাতকোত্তর পাসে ২,১৭২ জন হলেন পরিচ্ছন্নতাকর্মী - আমার সকাল ২৪ |
৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| বিকাল ৩:৩৮|
ব্রেকিং নিউজ:
সংকট পেরিয়ে সম্ভাবনার পথে বিসিআইসি ফের বাড়ল স্বর্ণের দাম: ডলারের দুর্বলতায় বাজারে উত্থান ডিবি গ্রেপ্তার করলো আলোচিত বরখাস্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাছের আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় লন্ড্রি ব্যবসায়ী নিহত কিশোরগঞ্জে নির্জন কুঁড়ে ঘরে জিরাতি কৃষকের মরদেহ উদ্ধার গাজীপুরে পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাগদাদের মার্কিন ঘাঁটিতে রকেট হামলা, বিমানে আগুন লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী ঘাঁটিতে ইসরায়েলের হামলা, নিহত ১ ট্রাম্পের লক্ষ্য: ইরানের তেল ও পারমাণবিক সম্পদ দখল দেশের শিশুদের জন্য হামের বিপর্যয়: টিকাদানে বড় ধস, সংক্রমণ বেড়ে যাচ্ছে হাম কীভাবে ছড়ায়, জেনে নিন লক্ষণ ও প্রতিরোধ ইউক্রেনজুড়ে রুশ বোমা হামলা: নিহত ৫, পাল্টা হামলা জোরদার রামপাল প্রেসক্লাবে আহ্বায়ক কমিটি গঠন কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর, আহত ৪ রংপুরে পাওনা টাকা নিয়ে নারী হত্যা: প্রধান দুই আসামি গ্রেফতার যশোরে তেল মজুদ রেখেও বিক্রি বন্ধ: যাত্রিক ফিলিং স্টেশনকে ৪০ হাজার টাকা জরিমানা রামপাল সরকারি কলেজ নদীভাঙনের হুমকিতে, জরুরি পদক্ষেপের দাবি সমুদ্রে ডুবে অভিনেতা রাহুল অরুণোদয়-এর মৃত্যু, শোকে স্তব্ধ টলিউড সারাদেশে হামে ১০০ শিশুর মৃত্যু: প্রধানমন্ত্রীর তড়িৎ পদক্ষেপ লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নৌকাডুবি: ২২ নিহত, ১৮ বাংলাদেশি নওগাঁর বদলগাছীতে ফসলের মাঠ থেকে ৩২৫ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি উদ্ধার সেনাবাহিনী প্রধান সরকারি সফরে যুক্তরাষ্ট্র গমন প্রিপেইড মিটারে মাসিক ভাড়া বাতিল ছাতক প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা, নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত সড়ক দুর্ঘটনায় ভাঙ্গুড়ার বিএনপি নেতার মৃত্যু সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ নতুন কমিটি গঠন সোশ্যাল মিডিয়ায় অপতথ্য ছড়ানোয় উদ্বেগ প্রকাশ বৃহত্তর নোয়াখালী যুব সমিতির পূর্বাচলে ভয়াবহ জালিয়াতি: গরুর মাংস বলে বিক্রি হচ্ছিল ঘোড়ার মাংস, ৯টি জবাই ও ১১টি জীবিত ঘোড়া উদ্ধার ঢাকা মহানগর উত্তরে কোকো যুব ও ক্রীড়া সংসদের সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন ভূঁঞা রূপগঞ্জে পাওনা টাকার জেরে ৯ মাসের শিশু অপহরণ: নারী আটক সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় বাসডুবি চাকরির খোঁজে গিয়ে লাশ হয়ে ফিরলেন নাসিমা আখাউড়ার বাউতলা সীমান্ত থেকে কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ ঝিকরগাছায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গুরুদাসপুরে নানা আয়োজনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন লাকসামে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস শাহজাদপুরে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন পল্লবীতে কিবরিয়া হত্যা: রিভলবারসহ দুই শুটার গ্রেফতার মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা মোতায়েনের পরিকল্পনা: ট্রাম্প

স্নাতকোত্তর পাসে ২,১৭২ জন হলেন পরিচ্ছন্নতাকর্মী

নিজস্ব সংবাদদাতা
  • আপলোডের সময় : শুক্রবার, মে ৩১, ২০২৪,
রেলওয়ের ওয়েম্যান পদে চাকরি পাওয়াদের সবাই স্নাতকোত্তর
রেলওয়ের ওয়েম্যান পদে চাকরি পাওয়াদের সবাই স্নাতকোত্তর

স্নাতকোত্তর পাসে ২,১৭২ জন হলেন পরিচ্ছন্নতাকর্মী

 

বাংলাদেশ রেলওয়ে সম্প্রতি দুই ধাপে ২ হাজার ১৭২ ওয়েম্যান নিয়োগ দিয়েছে, যা গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত সম্পন্ন হয়েছে। চতুর্থ শ্রেণীর (১৯তম গ্রেড) এই পদগুলির প্রধান দায়িত্ব রেলপথ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং রক্ষণাবেক্ষণ করা। তবে নিয়োগ পাওয়া ওয়েম্যানদের সবার শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বা মাস্টার্স পাস হওয়ায় নানা সমস্যা দেখা দিচ্ছে।

রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, উচ্চ শিক্ষিত তরুণরা পরিশ্রমনির্ভর এ পদে মানিয়ে নিতে পারছেন না। অনেকেই চাকরি ছেড়ে চলে যাচ্ছেন। এছাড়া যারা এখনো কাজ করছেন, তারাও কাজগুলো যথাযথভাবে করতে পারছেন না। ফলে রেলওয়ে প্রতিষ্ঠানটি কাঙ্ক্ষিত সুফল পাচ্ছে না। ২০২৩ সালের ৪ ডিসেম্বর ১ হাজার ৭৬৭ প্রার্থী এবং ২০২৪ সালের ৫ মার্চ ৪০৫ প্রার্থীকে চূড়ান্ত নিয়োগ ও পদায়ন করা হয়েছিল।

ওয়েম্যানদের কাজ হলো লাইন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, লাইনের অ্যালাইনমেন্ট ঠিক করা, কাদা-মাটি জমলে পরিষ্কার করা ইত্যাদি। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, আগে এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা ছিল এইট পাস, যা এখন এসএসসি করা হয়েছে। কিন্তু বর্তমানে মাস্টার্স পাস করা প্রার্থীরাও আবেদন করছেন এবং চূড়ান্ত নিয়োগ পাচ্ছেন।

অর্থনীতিবিদরা বলছেন, দেশে প্রচুরসংখ্যক তরুণ শ্রমবাজারে প্রবেশ করছেন কিন্তু মানসম্মত কর্মসংস্থানের অভাবে তারা তুলনামূলক কম শিক্ষাগত যোগ্যতার চাকরিতে যোগ দিতে বাধ্য হচ্ছেন। এ প্রসঙ্গে সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, ‘দেশে চাকরির ভয়াবহ অভাব রয়েছে। রেলের ওয়েম্যান পদে স্নাতকোত্তর ডিগ্রিধারীদের নিয়োগ পাওয়ার বিষয়টি তারই প্রতিফলন।’

দ্বাদশ জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকেও বিষয়টি আলোচিত হয়েছে। কমিটির কার্যবিবরণীতে বলা হয়, এসএসসি পাস প্রার্থীদের নিয়োগ দেয়ার কথা থাকলেও মাস্টার্স পাস প্রার্থীরা এসএসসি পাসের সার্টিফিকেট দিয়ে চাকরিতে আবেদন করেছেন। রেলপথমন্ত্রী জিল্লুল হাকিমও স্বীকার করেছেন যে অনেক মাস্টার্স পাস ওয়েম্যান চাকরি ছেড়ে দিচ্ছেন। এজন্য অপেক্ষমাণ তালিকা বড় করে রাখা হয়েছে।

রেলপথমন্ত্রী আরো বলেন, ‘ভবিষ্যতে এ ধরনের পদে নিয়োগের ক্ষেত্রে যেন জটিলতা না হয় সেজন্য চাকরি নীতিমালা পরিবর্তনের চিন্তা-ভাবনা চলছে, তবে এজন্য বিভিন্ন মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন।’

এ পরিস্থিতিতে বাংলাদেশ রেলওয়ে ওয়েম্যান পদে শিক্ষাগত যোগ্যতা ও বাস্তব দক্ষতার মধ্যে সামঞ্জস্য আনতে নতুন নীতিমালা প্রণয়নের কথা ভাবছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper