1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
শিক্ষিকার টিকটকে উত্তাল ডুয়েট ক্যাম্পাস  - আমার সকাল ২৪ |
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| সকাল ১১:২৯|
ব্রেকিং নিউজ:
কেশবপুরে অনলাইন জুয়ার ফাঁদে যুবকের মৃত্যু ঝিকরগাছা প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আলীকদমে সেনা ক্যান্টিন চেকপোস্টে দুই রোহিঙ্গা আটক নলছিটিতে প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধানের ব্যবসার নামে প্রতারণা, চুকনগরের রেজাউল ও সবুর আটক কসবায় পৃথক অভিযানে ১৭২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ মাদক কারবারি নোয়াখালীতে খাল থেকে বস্তাবন্দী গলাকাটা যুবকের লাশ উদ্ধার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাকারবারীদের হামলা, বিজিবি সদস্যসহ আহত ৩ প্রথম পর্যায়ে ফ্যামিলি কার্ড পাচ্ছে ৩৭ হাজারের বেশি পরিবার জগন্নাথপুরে অল টাইম ক্লিন ও শাপলা টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন মামুন জোয়ার্দ্দার ফ্যামিলি কার্ড বস্তিবাসী পরিবারগুলোর জন্য আশার আলো উত্তরায় অভিযানে ৪৭টি মানব কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪ কেশবপুরে নকল দুধ তৈরির কারখানায় যৌথ বাহিনীর অভিযান, আটক ৫ শৈলকুপা পৌর শহরকে আধুনিক ও বাসযোগ্য করতে বাস কাউন্টার স্থানান্তরের দাবি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রমজান বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আজ থেকে নতুন রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি শুরু নারায়ণগঞ্জে জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিশ্চিত রাখতে মোবাইল কোর্ট অভিযান শাহবাগে ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার, নিষ্ক্রিয় করেছে সিটিটিসি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হোক নারী দিবসের অঙ্গীকার: এমপি ডা: মোসলেহ উদ্দিন ফরিদ উলিপুরে জমি বিরোধে রক্তক্ষয়ী হামলা, গুরুতর আহত যুবক বাঁশের সাঁকোই ভরসা, টলাখালি নদীতে স্থায়ী সেতুর দাবি যশোর চৌগাছায় অভিযান: ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, তিন ব্যবসায়ীকে জরিমানা ঢাকা মিন্টু রোডে ট্রাকচাপায় নোয়াখালীর হাজী শামসুল হকের মৃত্যু, পরিবারের সন্ধান চাওয়া হচ্ছে আলীকদমে ইসলামী ছাত্র শিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত লামায় প্রথম ধাপে ১,০৯৭ পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড কসবা পুটিয়া সীমান্তে বিজিবির সঙ্গে গ্রামবাসীর উত্তেজনা আশুগঞ্জে ৭০ কেজি গাঁজাসহ পিকআপ আটক, দুই মাদক কারবারি গ্রেফতার ঝিকরগাছা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন সালথায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা আটক কুষ্টিয়ার চৌড়হাসে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত স্থবিরতা কাটাতে সংস্কারের প্রতিশ্রুতি স্বাস্থ্য খাতে নওগাঁর আত্রাইয়ে নিখোঁজের ২ মাসেও মেলেনি মিজানের সন্ধান, উৎকণ্ঠায় পরিবার বগুড়ার আদমদীঘীতে চোলাইমদসহ এক ব্যক্তি গ্রেফতার দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের গাওকান্দিয়া ইউনিয়ন কমিটি গঠন ভেড়ামারায় বিএনপি নেতার অফিসে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ, চা দোকানদার আহত শাহবাগে ৩০ কেজি গাঁজা ও ৮ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার তেল নিতে গিয়ে যুবক খুন: ঝিনাইদহে তেলপাম্প কর্মচারীদের পিটুনিতে নিহত নিরব গড়াই নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার

শিক্ষিকার টিকটকে উত্তাল ডুয়েট ক্যাম্পাস 

নিজস্ব সংবাদদাতা
  • আপলোডের সময় : শুক্রবার, মে ২৪, ২০২৪,
শিক্ষিকার অশ্লীল টিকটক ভিডিও ভাইরাল, উত্তাল ডুয়েট ক্যাম্পাস
শিক্ষিকার অশ্লীল টিকটক ভিডিও ভাইরাল, উত্তাল ডুয়েট ক্যাম্পাস

শিক্ষিকার অশ্লীল টিকটক ভিডিও ভাইরাল, উত্তাল ডুয়েট ক্যাম্পাস

 

ডুয়েটের (ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) আর্কিটেকচার বিভাগের প্রভাষক নিশাদ জাহান ইতু মিয়াজির আপত্তিকর ও অশ্লীল টিকটক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে সমালোচনার মুখে পড়েছে। শিক্ষার্থীরা তার নিয়োগ বাতিলের দাবিতে ক্যাম্পাসে প্রতিবাদ ও মানববন্ধন করেছে।

গত বৃহস্পতিবার (২৩ মে) শিক্ষার্থীরা মানববন্ধন করে ইতু মিয়াজির নিয়োগ বাতিলের দাবি জানান।

শিক্ষার্থীরা বলছেন, টিকটক ভিডিও নিয়ে তাদের আপত্তি নেই, তবে তারা এমন শিক্ষক চান না, যার রুচিবোধ ও আচরণ সমাজের প্রচলিত মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। তারা মনে করেন, একজন শিক্ষক শুধুমাত্র একাডেমিক জ্ঞানই প্রদান করেন না, তার সামগ্রিক আচরণও শিক্ষার্থীদের উপর প্রভাব ফেলে। কুরুচিপূর্ণ ভিডিও তৈরির অভিযোগে তারা ইতু মিয়াজিকে শিক্ষক হিসেবে মেনে নিতে পারছেন না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতু মিয়াজির একাধিক ভিডিও পাওয়া গেছে। একটি ভিডিওতে তিনি বলেন, “জন্ম থেকে যখন আমি প্রথম চোখ খুলি তখন আমার স্বপ্ন ছিল বড় হয়ে টিকটকার হবো।” আরেকটি ভিডিওতে তিনি বলেন, “যারা ছাগল, গরু চোর, তারা টিকটক করে।” এছাড়া বিভিন্ন ভিডিওতে কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি ও আপত্তিকর কথাবার্তার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ইতু মিয়াজি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে আর্কিটেকচার বিভাগে পাস করেছেন। তার ভিডিওগুলোর মধ্যে একটি ভিডিওতে তিনি বলছেন, “আমি জানি তোমরা অনেকেই চাও না আমি টিকটক করি…সেজন্যই আমি ইউটিউবে নতুন একটি ভিডিও আপলোড করেছি। সেখানে যদি সাড়া পাই তাহলে আর তোমাদের আমার টিকটক ভিডিও দেখতে হবে না।” এছাড়াও আরও কিছু ভিডিওতে অশ্লীল অঙ্গভঙ্গি ও আপত্তিকর কথাবার্তার অভিযোগ রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান বলেন, “নিয়োগ বোর্ডের সদস্যরা কেউ কি টিকটক দেখেন? বিষয়টি সামনে এসেছে, তাই আমরা এটি খতিয়ে দেখছি। এরপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

আর্কিটেকচার বিভাগের প্রধান অধ্যাপক ড. বায়েজিদ ইসমাইল চৌধুরী বলেন, “সব প্রক্রিয়া মেনেই তাকে নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা দাবি করেছে, ইতু মিয়াজি টিকটকে আপত্তিকর কনটেন্ট প্রচার করেন। বিষয়টি তদন্ত করতে শিগগিরই একটি কমিটি গঠন করা হবে।” ইতোমধ্যে তাকে পরীক্ষার দায়িত্ব থেকে বিরত রেখে এক সপ্তাহের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।

আপনি কি ইতু মিয়াজির ভিডিওগুলো দেখেছেন—এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ড. বায়েজিদ ইসমাইল চৌধুরী বলেন, “তার ইউটিউব কনটেন্টগুলো দেখেছি, সেখানে আপত্তিকর কিছু নেই। তবে আমি কখনও টিকটক দেখিনি। টিকটকে কী আছে তা বলতে পারব না। তবে টিকটক ভিডিও বানানো মানুষের মৌলিক অধিকার। এর কনটেন্ট নিয়ে শিক্ষার্থীদের আপত্তি রয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।”

ইতু মিয়াজির মোবাইলে একাধিকবার কল করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান, টিকটক ভিডিও তৈরি নিয়ে তাদের কোনো আপত্তি নেই, আপত্তি কুরুচিপূর্ণ কনটেন্ট নিয়ে। শিক্ষকতা একটি মহান পেশা, যেখানে নীতি নৈতিকতার শিক্ষা দেওয়া হয়। এ ধরনের কনটেন্ট তৈরি করা ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া বেমানান।

ইতু মিয়াজিকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা আলোচনা-সমালোচনার ঝড় তুলেছেন। কেউ পক্ষে আবার কেউ বিপক্ষে যুক্তি দেখাচ্ছেন, তবে সমালোচনাকারীর সংখ্যাই বেশি।

বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জার্মান প্রবাসী কাজী আলীম উদ্দীন তার ফেসবুকে লিখেছেন, “দুর্জন বিদ্বান হলেও তা পরিত্যাজ্য”, ঠিক তেমনই “সোশ্যাল মিডিয়ার সাইকোরা বিদ্বান হলেও তা পরিত্যাজ্য।” আশা করি সামাজিক অবক্ষয় প্রশমনে ডুয়েট প্রশাসন সঠিক ব্যবস্থা নেবে।

বশিরুল ইসলাম নামে এক শিক্ষার্থী লিখেছেন, “হয়তো ক্লাসে কোনোদিন এমনও কথা শুনতে হতে পারে…!!! আজকের সকালে নতুন একটা ভিডিও শেয়ার করেছি, আমার প্রিয় ছাত্ররা, তোমরা কি সেটা দেখেছ? তখন ছাত্ররা বলবে- ম্যাডাম সকালে সিটি (ক্লাস টেস্ট) ছিল তাই দেখতে পারিনি। এখন দেখি ম্যাডাম…।”

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper