1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
মৃত্যুর রহস্য উন্মোচনে ২০ দিন পর কবর থেকে উঠল ব্যবসায়ীর মরদেহ
১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শনিবার| সন্ধ্যা ৬:০২|
ব্রেকিং নিউজ:
দিনাজপুর-৫ আসনে বিজয়ী রেজওয়ানুল হককে পার্বতীপুর প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা জনগণ সত্য ও ন্যায়ের পক্ষে রায় দিয়েছে—বাবার স্মৃতিতে শ্রদ্ধা সাঈদ আল নোমানের রাজশাহী-৩ আসনে সৌহার্দ্যের দৃষ্টান্ত: বিজয়ী বিএনপি প্রার্থীকে শুভেচ্ছা, মিষ্টিমুখ করালেন প্রতিদ্বন্দ্বী সংসদে প্রতিনিধিত্ব পেল ৯ দল, ৪২ দল আসনশূন্য নির্বাচন-পরবর্তী সহিংসতায় প্রাণ গেল একজন নাটোরে বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন মন্ত্রিসভায় থাকতে পারেন মির্জা আব্বাস মন্ত্রিসভায় থাকতে পারেন এহসানুল হক মিলন জাতিসংঘের অভিনন্দন, বাংলাদেশকে সহায়তার প্রতিশ্রুতি বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের সামনে প্রধান ১০টি চ্যালেঞ্জ হলো— সুনামগঞ্জে ১২ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত মন্ত্রিসভায় নতুন–পুরোনোর সমন্বয়, আলোচনায় যেসব নাম বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান কক্সবাজার-১ আসনের জনগণকে সালাহউদ্দিন আহমদের কৃতজ্ঞতা বিজয়ী বিএনপিকে গণতন্ত্রী পার্টির অভিনন্দন ২৯৭ আসনের গেজেট প্রকাশ করেছে ইসি তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র যশোরে ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত নির্বাসন থেকে রাষ্ট্রক্ষমতায়: তারেক যুগের সূচনা মাদাগাস্কারে ঘূর্ণিঝড় ‘গেজানি’র তাণ্ডব, নিহত ৩৮ চট্টগ্রাম বিভাগে বিএনপির আধিপত্য, কয়েকটি আসনে স্বতন্ত্র ও অন্যান্য দলের জয় মমতা বন্দ্যোপাধ্যায় তারেক রহমানকে ‘ভাই’ বলে অভিনন্দন ধানের শীষে বিজয়ী ১৩ সুপ্রিম কোর্ট আইনজীবী রংপুরে জামায়াত জোটের তোপ, ৬ আসনের ৫টিতে সরাসরি জয় নতুন সরকারের শপথ কে পড়াবেন? মোদি ও যুক্তরাষ্ট্র বিএনপির জয়ের জন্য অভিনন্দন জানালেন বরিশাল বিভাগের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিজয়ীদের তালিকা বেসরকারিভাবে পাওয়া ফলাফলের ভিত্তিতে নিম্নরূপ— খুলনা বিভাগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিজয়ী প্রার্থীরা বিএনপিকে শুভেচ্ছা, নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী চীন অভিযোগ করলে প্রমাণের দায় অভিযোগকারীরই: নজরুল ইসলাম খান বিএনপির বিজয়ে পাকিস্তান প্রেসিডেন্টের অভিনন্দন বার্তা আহম্মেদ সোহেল সুমন-এর জয়, পিরোজপুর-২ আসনে ধানের শীষের পুনরুত্থান চট্টগ্রাম-৮ আসনে তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত ঝালকাঠি-১ আসনে হেরে গেলেন জামায়াত প্রার্থী ড. ফয়জুল হক গণভোটে প্রাপ্ত তথ্যানুসারে সংশ্লিষ্ট আসনগুলোতে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের তুলনামূলক চিত্র নিচে দেওয়া হলো: কুমিল্লা-৩ এ কায়কোবাদ-এর ভূমিধস জয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বিভিন্ন আসনের বেসরকারি ফল ঘোষণা বাগেরহাটের চার আসনের ফলাফল: তিনটিতে জামায়াত, একটিতে বিএনপি বিজয়ী মোবাইল অ্যাপেই রিয়েল-টাইমে জানা যাবে ভোটের ফলাফল কয়েকটি কেন্দ্রের ফল প্রকাশ, বিভিন্ন আসনে হাড্ডাহাড্ডি লড়াই

মৃত্যুর রহস্য উন্মোচনে ২০ দিন পর কবর থেকে উঠল ব্যবসায়ীর মরদেহ

নিজস্ব সংবাদদাতা
  • আপলোডের সময় : মঙ্গলবার, মে ৭, ২০২৪,
মৃত্যুর রহস্য উন্মোচনে ২০ দিন পর কবর থেকে উঠল ব্যবসায়ীর মরদেহ
মৃত্যুর রহস্য উন্মোচনে ২০ দিন পর কবর থেকে উঠল ব্যবসায়ীর মরদেহ

মৃত্যুর রহস্য উন্মোচনে ২০ দিন পর কবর থেকে উঠল ব্যবসায়ীর মরদেহ

 

গোপালগঞ্জের মুকসুদপুরে, মৃত্যুর সঠিক কারণ জানার জন্য আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হয়েছে ব্যবসায়ী হাবিবুর রহমানের মরদেহ। মঙ্গলবার (৭ মে) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন শরিফের উপস্থিতিতে মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের মুনিরকান্দি গ্রামের কবর থেকে মরদেহটি উত্তোলন করা হয়। পরে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য মরদেহটি গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

গত ১৭ এপ্রিল ভোরে সড়ক দুর্ঘটনায় মৃত্যু বলে দাবি করে চিরকুমার হাবিবুরের ভাতিজা সালমান ফরাজি, ময়না তদন্ত ছাড়াই তার মরদেহ দাফন করেছিলেন। কিন্তু ঘটনার ১৫ দিন পর, মৃতের বোন মোসা. আঞ্জুল হক, সালমানকে আসামি করে আদালতে একটি হত্যা মামলা করেন। দুর্ঘটনা নয়, হত্যা করা হয়েছে বলে মৃতের বোনের অভিযোগের ভিত্তিতে, আদালত হাবিবুরের মরদেহ উত্তোলনের নির্দেশ দেয়।

মৃত্যুর ঘটনার কিছুদিন আগে জমি জবর দখলের পায়তারা ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে ভাতিজা সালমানের বিরুদ্ধে আদালতে পৃথক দুটি মামলা করেছিলেন ব্যবসায়ী হাবিবুর। মামলার বাদী আঞ্জুল হকের অভিযোগ, সালমান এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে হাবিবুরকে হত্যা করে দুর্ঘটনা বলে চালিয়েছে।

এই ঘটনায় কী রহস্য লুকিয়ে আছে, তা ময়না তদন্তের মাধ্যমে উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper