1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
ফরিদপুরে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান: নারীসহ গ্রেপ্তার ৭, বিপুল মাদক জব্দ - আমার সকাল ২৪ |
১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সন্ধ্যা ৬:০৬|
ব্রেকিং নিউজ:
শখের কাজ করেই সংসার চালায় ওরা মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে চাঁদপুর-২ আসনের এমপি ড. মো. জালাল উদ্দিন দুর্গাপুরে ৬০০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আটক ২ জন বাবুগঞ্জে মেট্রোপলিটন পুলিশের অভিযান: ২ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার আজ যশোরে আসছেন শিক্ষামন্ত্রী মিলন ফরিদপুরে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান: নারীসহ গ্রেপ্তার ৭, বিপুল মাদক জব্দ ফরিদপুরে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান: নারীসহ গ্রেপ্তার ৭, বিপুল মাদক জব্দ বাংলাদেশ–নিউজিল্যান্ড ম্যাচকে ঘিরে সিএমপি’তে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত টেস্ট তরুণদের নিয়ে নতুন ভাবনা, ঢাকায় সামাজিক ও ক্রীড়া বিষয়ক আলোচনা সভা ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসায়ীদের তালিকা, বিজয়নগরে ৬১টি মাদকস্পট শনাক্ত সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মোছাঃ বেলি খাতুন বাতিল হওয়া ১৬ অধ্যাদেশ নতুন বিল আকারে আসবে: চিফ হুইপ লেবাননে ইসরাইলি হামলায় নিহত অন্তত ২৪, যুদ্ধবিরতি নিয়েও অনিশ্চয়তা আখাউড়ায় গাঁজাসহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার বাগেরহাটের মাজার দিঘিতে কুমিরের হামলা নিয়ে আলোচনা, পরীমণির মন্তব্য ভাইরাল ইন্দোনেশিয়ায় কোরআনের ওপর পা রেখে শপথ, ভিডিও ভাইরাল—দুই নারী গ্রেপ্তার বগুড়ায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার খালিশপুরে তাঁতী দলের নেতা সোনা মিয়া নিহত শাহজাদপুরে ফসলি জমি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য হবিগঞ্জে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার রোধে যৌথ অভিযান নোয়াখালী পৌর এলাকায় ইয়াবাসহ যুবক আটক সালথায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত প্রেমের বিয়ে শেষে করুণ পরিণতি, স্বামীর হাতে প্রাণ গেল কিশোরী ঝর্ণার জগন্নাথপুর সাংবাদিক ফোরামের জরুরি সভা অনুষ্ঠিত, পাঁচ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করলেন সাফফাত আরা সাঈদ ছড়াকার মানসুর মুজাম্মিল আর নেই মোটরসাইকেল–অটোরিকশা সংঘর্ষে যুবক গুরুতর আহত, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ে এমপি’র সংবর্ধনা ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উজিরপুরে ৩ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু ১৪ এপ্রিল, আয়োজন বি.এন. খাঁন কলেজ মাঠে রুগ্‌ণ ঘোড়া জবাই করে ‘গরুর মাংস’ বিক্রি, মুন্সীগঞ্জে মূলহোতাসহ গ্রেপ্তার ৫ নোয়াখালী জেনারেল হাসপাতালে চুরি করতে এসে কুমিল্লার দুই নারী আটক আদমদীঘিতে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৪ জন গ্রেফতার ৭০০ পিস ইয়াবাসহ শাহজাহানপুরে দুই মাদক কারবারি গ্রেফতার নীলফামারীর কিশোরগঞ্জে অনলাইন জুয়ার সাইট পরিচালনার অভিযোগে তিনজন গ্রেপ্তার পাইপলাইনে আরও ৮ হাজার টন ডিজেল পৌঁছেছে পার্বতীপুর ওয়েল হেড ডিপোতে বগুড়ায় বেশি দামে সয়াবিন তেল বিক্রি: মন্ডল ট্রেডার্সসহ ৬ প্রতিষ্ঠানকে জরিমানা বিজয়নগরে আন্তঃজেলা ডাকাত দলের শীর্ষ সদস্য মোরশেদ গ্রেফতার জগন্নাথপুরে ক্লাসিক চেস ক্লাবের সংবর্ধনা ও দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হচ্ছে

ফরিদপুরে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান: নারীসহ গ্রেপ্তার ৭, বিপুল মাদক জব্দ

মো. মেহেদী হাসান
  • আপলোডের সময় : সোমবার, এপ্রিল ১৩, ২০২৬,
ফরিদপুরে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান: নারীসহ গ্রেপ্তার ৭, বিপুল মাদক জব্দ
ফরিদপুরে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান: নারীসহ গ্রেপ্তার ৭, বিপুল মাদক জব্দ

ফরিদপুরে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান: নারীসহ গ্রেপ্তার ৭, বিপুল মাদক জব্দ

মো. মেহেদী হাসান
ক্রাইম রিপোর্টার, আমার সকাল ২৪
ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুর জেলায় মাদকবিরোধী সাঁড়াশি অভিযানে গত ২৪ ঘণ্টায় ব্যাপক সাফল্য অর্জন করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। জেলার ভাঙ্গা, কোতয়ালী ও নগরকান্দা থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে নারীসহ মোট ৭ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় গাঁজা, ইয়াবা ও বিদেশি মদসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ডিবির ওসি সৈয়দ মো. আলমগীর হোসেনের দিকনির্দেশনায় এসআই পর্যায়ের একাধিক টিম সমন্বিতভাবে এসব অভিযান পরিচালনা করে। ধৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় সক্রিয় একটি সংঘবদ্ধ মাদকচক্রের সদস্য হিসেবে কাজ করছিল বলে ধারণা করা হচ্ছে।

রোববার (১২ এপ্রিল) ভাঙ্গা থানার পুলিয়ার ব্রাহ্মণপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রিনা বেগম (৪৫) নামে এক নারীকে ৮ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

এর আগে শনিবার কোতয়ালী থানার দক্ষিণ আলীপুর এলাকায় অভিযান চালিয়ে জুটন (৩১), জুবায়ের শেখ (২০) ও সাথী বেগম (৫৫)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৮ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৬১ হাজার ৪৫০ টাকা উদ্ধার করা হয়।

একই দিনে নগরকান্দা থানার কুঞ্জুনগর এলাকায় অভিযান চালিয়ে মহসিন শেখ বাবু (৩০)-কে ২১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এছাড়া তার সহযোগী শেখ জাফরের ঘর থেকে আরও ৯০ পিস ইয়াবা উদ্ধার করা হলেও তিনি পালিয়ে যান।

অপরদিকে, রোববার ভাঙ্গা থানার মানিকদহ কালীবাড়ি এলাকায় অভিযান চালিয়ে শিমুল চক্রবর্তী মনা (৪১) ও ওয়াসিম ঘোষ (৩৯)-কে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ২ বোতল বিদেশি মদ (মোট ১৫০০ মিলিলিটার) এবং ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ বিষয়ে ডিবি ওসি সৈয়দ মো. আলমগীর হোসেন বলেন, “ফরিদপুর জেলাকে মাদকমুক্ত করতে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে মাদক কারবারিদের আইনের আওতায় আনা হচ্ছে। একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল, আমরা তাদের নেটওয়ার্ক ভেঙে দিতে বদ্ধপরিকর। মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper