জগন্নাথপুর সাংবাদিক ফোরামের জরুরি সভা অনুষ্ঠিত, পাঁচ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন
শাহ্ ফুজায়েল আহমদ নির্বাহী সম্পাদকঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে পাঁচ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে জগন্নাথপুর পৌর শহর-এর মাদিহা প্লাজায় এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফোরামের সহ-সভাপতি হুমায়ূন কবীর ফরীদি এবং সঞ্চালনা করেন দপ্তর সম্পাদক ইকবাল হোসেন।
সভায় বক্তব্য রাখেন ফোরামের কার্যকরী কমিটির সদস্য রিয়াজ রহমান, কোষাধ্যক্ষ হিফজুর রহমান তালুকদার জিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আল-আমীন, নির্বাহী সদস্য মুকিম উদ্দিন, দোলন মিয়া, মিজানুর রহমান মিজান ও জামাল হোসাইনসহ অন্যান্য সদস্যরা।
বিগত কমিটির মেয়াদ শেষ হওয়ায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন—
দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি হুমায়ূন কবীর ফরীদি, দৈনিক ভোরের কাগজ পত্রিকার রিয়াজ রহমান, দৈনিক সিলেট বাণী পত্রিকার বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান তালুকদার জিয়া, দৈনিক খোলা কাগজ পত্রিকার মোঃ আল-আমীন এবং দৈনিক বিজয়ের কণ্ঠ পত্রিকার ইকবাল হোসেন।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী জুন ২০২৬ সালের মধ্যে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এর আগে সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ফোরামের সদস্য মোঃ মঈনউদ্দীন।