
নয়ন, স্টাফ রিপোর্টার।
দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি শুরু হয়েছে। আগামীকাল রোববার (১২ এপ্রিল) থেকে শুরু হওয়া এ ছুটি চলবে মঙ্গলবার (১৪ এপ্রিল) পর্যন্ত।
বাৎসরিক ছুটির তালিকা অনুযায়ী, ১২ এপ্রিল বৈসাবি উৎসব, ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি এবং ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে দেশের সব স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটি শেষে বুধবার (১৫ এপ্রিল) থেকে যথারীতি শ্রেণি কার্যক্রম শুরু হবে।
এছাড়া শুক্র ও শনিবার (১০–১১ এপ্রিল) সাপ্তাহিক ছুটি থাকায় কার্যত দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টানা পাঁচ দিন ছুটি ভোগ করছেন শিক্ষার্থীরা। রাজধানীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ইতোমধ্যে পৃথক নোটিশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।