চাটখিলে বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ দুইজন আটক
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবু সালেহ রিয়াজ || আমার সকাল ২৪.
নোয়াখালীর চাটখিল পৌরসভার ভীমপুর গ্রামের বেদে পল্লি সংলগ্ন একটি ছোট মসজিদের পেছনে বিশেষ অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আটককৃতরা হলেন—
১। মোঃ মনির হোসেন (২৬), পিতা- মৃত কাশেম আলী, মাতা- মমতাজ বেগম, সাং- মাধবপুর (কবিরাজ বাড়ি), ০২ নম্বর ওয়ার্ড। বর্তমানে ভীমপুর (বেদে পল্লি), ০৪ নম্বর ওয়ার্ড, চাটখিল পৌরসভা।
২। মোঃ নজরুল ইসলাম (৩৫), পিতা- আবদুল মালেক, মাতা- পারভীন আক্তার, সাং- বাড়ইপাড়া (আবদুল মালেকের বাড়ি), ০৬ নম্বর পাঁচগাঁও ইউনিয়ন, থানা- চাটখিল, জেলা- নোয়াখালী।
অভিযান চলাকালে তাদের হেফাজত থেকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।