
ইনকিয়াদ আহম্মেদ রাফিন, ঝিকরগাছা উপজেলা:
যশোরের ঝিকরগাছা উপজেলার লাউজানী হাইস্কুল মাঠে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সমস্যা দেখা দিয়েছে। ৮ এপ্রিল (বুধবার) হালকা বৃষ্টিতে মাঠে পানি জমে পুরো মাঠ ঢেকে ফেলেছে।
মাঠে জমে থাকা দূষিত পানি স্বাস্থ্যঝুঁকির কারণ হিসেবে স্থানীয়রা উল্লেখ করেছেন। দীর্ঘদিন ধরে এই মাঠে নিয়মিত খেলাধুলা, বড় ও ছোট টুর্নামেন্ট এবং ইসলামিক, সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
লাউজানী স্পোর্টিং ক্লাবের সভাপতি আলামিন হোসেন রানা জানান, মূল সমস্যা হলো বাজারের বিভিন্ন দোকান থেকে ময়লা কালভার্টে জমে পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি করছে। আগে স্থানীয় স্বেচ্ছাসেবকরা পানি নিষ্কাশনের চেষ্টা করলেও এখন দূষিত অবস্থার কারণে তা সম্ভব হচ্ছে না। তিনি দ্রুত সময়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।