
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবু সালেহ রিয়াজ || আমার সকাল ২৪
কোস্ট গার্ড স্টেশন হাতিয়া কর্তৃক হাতিয়া থানাধীন চর ঈশ্বরের বাংলা বাজার ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান চলাকালে অবৈধভাবে মজুদকৃত প্রায় ৩ হাজার লিটার জ্বালানি তেল (ডিজেল) জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৩ লক্ষ টাকা।
পরবর্তীতে হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বৈধ কাগজপত্র ছাড়া জ্বালানি তেল মজুদ ও বিক্রয়ের দায়ে দুই ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে জব্দকৃত জ্বালানি তেল লাইসেন্সপ্রাপ্ত ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে বিক্রয়ের নির্দেশনা প্রদান করা হয়।
কৃত্রিম সংকট সৃষ্টি ও অবৈধ মজুদ রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে কোস্ট গার্ড সূত্রে জানানো হয়েছে