
জিহাদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, ঢাকা
আজ ৭ এপ্রিল ২০২৬, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন কোণাবাড়ী থানার নতুন ভবনের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার উদ্বোধন কার্যক্রমে সভাপতিত্ব করেন।
নতুন ভবন নির্মাণের উদ্দেশ্য আধুনিক ও যুগোপযোগী পুলিশী সেবা নিশ্চিত করা। ভবনটি পুলিশের কর্মপরিবেশ উন্নত করবে এবং জনগণ দ্রুত ও মানসম্মত সেবা লাভ করতে পারবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন (ক্রাইম ও অপারেশনস), উপ-পুলিশ কমিশনারবৃন্দ, গাজীপুরের গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এবং বিভিন্ন ইউনিটের পুলিশ কর্মকর্তাগণ।