
মোঃ বিল্লাল হোসেন, ক্রাইম রিপোর্টার, আমার সকাল২৪
যশোরের কেশবপুর পাঁজিয়া বেলকাটি গ্রামের রকিব মৌরির ছেলে, মেহেদী হাসান রানু (২৬), আজ বিকাল ৫টার দিকে যশোর–চূকনগর রোডের লাউড়ী মোড় এলাকায় রোড এক্সিডেন্টে প্রাণ হারান।
স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর থেকে বাড়ি ফেরার পথে রানুকে একটি পিকআপ ধাক্কা দেয়। আশপাশের লোকজন তাকে দ্রুত মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, কিন্তু কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
রানু বিদেশ থেকে ফিরে দেশে বসবাস করছিলেন এবং ডিমের ব্যবসা করতেন। স্থানীয়রা দুর্ঘটনার পর পিকআপটি আটক করেন।
রানুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ইন্না ইলাইহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।