1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
বরিশালের গৌরনদীতে প্রকল্পে ঘুষ ও অনিয়মের অভিযোগ - আমার সকাল ২৪ |
৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| বিকাল ৪:৫৪|
ব্রেকিং নিউজ:
নওগাঁর আত্রাইয়ে রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি, ভোগান্তিতে জনসাধারণ উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তির গুরুত্ব গৌরনদীতে ১২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ঝিকরগাছায় স্কাউটস দিবস পালিত চৌমুহনীতে ভোজ্য তেলের মজুদে অভিযান, র‍্যাব-১১ ও প্রশাসনের তদারকি ধামইরহাটে এনজিও ‘ইএসডিও’-র কার্যক্রম নিয়ে জনমনে অসন্তোষ, দৃশ্যমান কাজের বদলে অভিযোগ সভা-সেমিনারে সীমাবদ্ধ মাদক ব্যবসা ও সেবনে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা উজিরপুরের সাতলা–শিবপুর সড়ক যেন মরণফাঁদ, শত বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া জ্বরের রোগীকে কুকুরের (রেবিস) ভ্যাকসিন দেওয়ার অভিযোগ, শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে চাঞ্চল্য মতলব দক্ষিণে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত কয়েকজন কেশবপুরে অবৈধ পেট্রোল মজুদে ব্যবসায়ীর জরিমানা বেরোবিতে একই ল্যাব দ্বিতীয়বার উদ্বোধন: সমালোচনার ঝড় লেবাননে ইসরাইলের হামলা: যুদ্ধবিরতির জন্য হুমকি, ফ্রান্সের নিন্দা রাত ১০টা থেকে তিন দিন ইন্টারনেটে ধীরগতি হতে পারে ৯০ শতাংশ ওষুধই কিনতে বাইরে, কী বলছে কর্তৃপক্ষ? অবৈধ জ্বালানি তেল জব্দ, ২ ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ পুলিশ একাডেমিতে সমাপনী কুচকাওয়াজ, ২০৯ প্রশিক্ষণার্থীকে পুরস্কার বিতরণ — আইজিপি নোয়াখালীর বেগমগঞ্জে খালের ওপর অবৈধ পাকা স্থাপনা উচ্ছেদ, জরিমানা যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পারের পথে এমভি বাংলার জয়যাত্রা তেল সংকটে লাইনে দাঁড়ানো বাইকারদের পাশে নোয়াখালী জেলা ছাত্রদল, পানি ও স্যালাইন বিতরণ ঝিকরগাছায় ফিলিং স্টেশনে অগ্রাধিকার পাবে চাকরিজীবী-শিক্ষক ও সাংবাদিকরা ১৫ বছর পর সালথায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত নোয়াখালী জেলা পুলিশ ফুটবল দলকে জার্সি ও ক্রীড়া সামগ্রী প্রদান বগুড়ায় ডিবির অভিযানে ৩০ লাখ টাকার আইস উদ্ধার, মাদক কারবারি গ্রেফতার নওগাঁর ধামইরহাটে নাহার ফিলিং স্টেশনে প্রশাসনের তত্ত্বাবধানে জ্বালানি তেল বিক্রয় ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণায় বিক্ষোভ, সড়কে অগ্নিসংযোগ কেশবপুর উপজেলায় ভেজাল দুধের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ২ লাখ ৫ হাজার টাকা নওগাঁর আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড: দুই দোকান ভস্মীভূত, ৬ লক্ষাধিক টাকার ক্ষতি উজিরপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে অনিয়ম: ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান’ পরিচয়ে চাঁদাবাজি, তদন্ত কমিটি গঠন জগন্নাথপুরে সরকার নির্ধারিত সময়ের মধ্যে ব্যবসা বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জগন্নাথপুরে বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত সালথায় অবৈধ জ্বালানি তেল পরিবহনের অভিযোগে যুবককে অর্থদণ্ড কোটালীপাড়ায় বেশি দামে গ্যাস বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা ডিবি (পশ্চিম) বিভাগের অভিযানে ৮ কেজি হেরোইন ও ১৪,০০০ পিস ইয়াবা উদ্ধার, ৩ জন গ্রেফতার নোয়াখালীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান: ৩ মামলায় ৭,০০০ টাকা জরিমানা নন্দীগ্রামে ইয়াবাসহ নারী গ্রেফতার বগুড়ায় মমেনা বেগম হত্যা মামলার দুই পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার নোয়াখালীতে বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৬ উদযাপন নোয়াখালী সদর উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আহত ১

বরিশালের গৌরনদীতে প্রকল্পে ঘুষ ও অনিয়মের অভিযোগ

আশ্রাফুল আলম
  • আপলোডের সময় : মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬,
বরিশালের গৌরনদীতে প্রকল্পে ঘুষ ও অনিয়মের অভিযোগ
বরিশালের গৌরনদীতে প্রকল্পে ঘুষ ও অনিয়মের অভিযোগ

বরিশালের গৌরনদীতে প্রকল্পে ঘুষ ও অনিয়মের অভিযোগ

আশ্রাফুল আলম, বিশেষ প্রতিনিধি, বরিশাল
বরিশালের গৌরনদী উপজেলায় উপজেলা বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন সরকারি প্রকল্পে কাজ পাওয়ার আগে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুসারে, প্রকল্পের কাজ পাওয়ার আগেই পিআইসির কাছ থেকে নির্ধারিত হারে ঘুষ নেওয়া হচ্ছে। টাকা না দিলে ঠিকাদারদের প্রকল্প না দেওয়ার হুমকিও দেয়া হচ্ছে। ফলে বাধ্য হয়ে অনেকেই ঘুষ দিয়ে কাজ নিচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, টিআর ও কাবিখা প্রকল্পের বিল ছাড়ের ক্ষেত্রে ১৪ শতাংশ পর্যন্ত ঘুষ নেওয়া হয়। অভিযোগ রয়েছে, পিআইও খোকন চন্দ্র দাস অফিসের অফিস সহকারী মিলন বড়ালের মাধ্যমে এসব ঘুষের লেনদেন করান। এক ভিডিওতে তাকে অফিসে বসে ঠিকাদারদের কাছ থেকে টাকা গুনতে এবং মোবাইল ফোনে কথা বলতে দেখা গেছে। ভিডিওতে ১০০ টাকার তিন বান্ডিল ও ১ হাজার টাকার একটি বান্ডিলসহ প্রায় দুই লক্ষাধিক টাকার লেনদেনের দৃশ্য ধারণ রয়েছে।

পিআইওর বিরুদ্ধে কাবিখা প্রকল্পের চাল ও গম সর্বনিম্ন দামে অফিস সহকারীর মাধ্যমে বিক্রি করার অভিযোগও উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ঠিকাদার বলেন, “এই ঘুষের টাকা পিআইও, ইঞ্জিনিয়ার আব্দুল আলিম ও সংশ্লিষ্ট সহকারীরা ভাগাভাগি করে নেন।” এছাড়া, টিআর ও কাবিখা প্রকল্পে কাজ সম্পন্ন না করেও প্রকল্প সভাপতিদের সঙ্গে সমন্বয় করে বিল উত্তোলনের ঘটনাও ঘটেছে।

অভিযোগ রয়েছে, খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উপলক্ষে জিআর বরাদ্দে অনিয়ম হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠান থেকে ২ হাজার টাকা নেওয়ার পর চাল বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দপ্রাপ্ত ৩৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১৭টি ভুয়া বলে অভিযোগ রয়েছে। সরকারি বরাদ্দে শুকনা খাবার, টিন ও কম্বল কেনার ক্ষেত্রেও পিআইওর বিরুদ্ধে নিম্নমানের পণ্য কেনার অভিযোগ এসেছে।

অভিযুক্ত অফিস সহকারী মিলন বড়াল অভিযোগ অস্বীকার করে বলেন, “ওই ভিডিওটি আমার নয়, এটি সম্পূর্ণ মিথ্যা।” উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper