
স্টাফ রিপোর্টার: মোঃ আবু সালেহ রিয়াজ | আমার সকাল ২৪
নোয়াখালীর চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামে এক বাড়ির পাশে স্থাপন করা নতুন নলকূপ থেকে পানির সঙ্গে অজ্ঞাত গ্যাস বের হওয়ার ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।
বাড়ির মালিক আবদুল মতিন জানিয়েছেন, নলকূপের মুখ দিয়ে নিয়মিত গ্যাস বের হচ্ছে, যা পরিবার ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। তিনি দ্রুত কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির নোয়াখালী কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. শাহ আলম বলেন, ঘটনাটি তার জানা নেই। তিনি উল্লেখ করেছেন, গ্যাস নির্গমনের মতো ঘটনা পরীক্ষা-নিরীক্ষার জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগ রয়েছে এবং গণমাধ্যমে প্রকাশিত হলে তারা বিষয়টি তদন্ত করবে।