
মস্ত মিয়া
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অভিযান চালিয়ে ১৯৫ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার উদ্ধার করেছে আশুগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় দুইজন মাদক কারবারি পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (৬ এপ্রিল ২০২৬) দুপুর ১২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ গোলচত্বর এলাকায় অভিযান পরিচালনা করে আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম। এ সময় রৌশন জলিল স্কুলের সামনে ঢাকা-গামী পাকা সড়কে যানজটে থাকা একটি প্রাইভেটকার দেখতে পায় পুলিশ।
পুলিশ তল্লাশির জন্য এগিয়ে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িতে থাকা দুই আসামি কৌশলে দৌড়ে পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশি করে ১৯৫ (একশত পঁচানব্বই) কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও প্রাইভেটকারটি বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।
পলাতক আসামিরা হলেন—
১. ফুয়াদ হাসান সাকিব (৩১), পিতা: হাজী সিরাজ আলী, গ্রাম: সোয়াবই, থানা: মাধবপুর, জেলা: হবিগঞ্জ।
২. মোঃ আব্দুল আলীম প্রকাশ মওসুম (৩১), পিতা: ঝাড়ু মিয়া, মাতা: লাকী বেগম, গ্রাম: কমলপুর (আমলাপাড়া), থানা: ভৈরব, জেলা: কিশোরগঞ্জ।
এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।