1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
নওগাঁর আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন - আমার সকাল ২৪ |
২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| রাত ৮:০৬|
ব্রেকিং নিউজ:
নওগাঁর আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন আক্কেলপুরে ডিউটি রেখে খেতে গেছেন চিকিৎসক, রোগীর মৃত্যু লক্ষ্মীপুরের রামগঞ্জে বাড়ছে নিউমোনিয়া ও জ্বরের রোগী, হাসপাতাল সংকটে শাহজাদপুরে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা সজিব হত্যার বিচারের দাবিতে উত্তাল বাকেরগঞ্জ চারঘাটের ভায়ালক্ষীপুর ইউপিতে ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে জিল্লুর রহমানের প্রতি এলাকাবাসীর আস্থা সালথায় ৩২০ লিটার তেল জব্দ, যুবককে অর্থদণ্ড কিশোরগঞ্জে আধিপত্য বিরোধে সংঘর্ষে আহত কৃষকের মৃত্যু বান্দরবানে জেলা প্রশাসক শামীম আরা রিনিকে সম্মাননা স্মারক প্রদান নারায়ণগঞ্জে হামের টিকা পর্যাপ্ত, আতঙ্কিত হবার কোনো কারণ নেই—এমপি দিপু সুন্দরবনে বনদস্যু দমনে জোরালো অভিযান ঘোষণা পারিবারিক বিরোধের জেরে কুরআন অবমাননার অভিযোগ, যুবক আটক ব্রাহ্মণবাড়িয়া বাসির দাবি: ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া রুটে কমিউটার ট্রেন চালু হোক পীরগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত আখাউড়ায় ট্রেনে ইভটিজিংয়ের ঘটনায় যুবককে এক বছরের কারাদণ্ড দৈনিক ‘চলার পথে’র সম্পাদক মোস্তাফিজুর রহমান ভুইয়া ফেরদৌস আর নেই নওগাঁর আত্রাইয়ে বেকারদের স্বাবলম্বী করতে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ শুরু চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাই নদীর দক্ষিণ পাড়ের সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তি ফিরছে এলাকাবাসীর খুলনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে ইসমাইল হোসেন খান মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ আটক ১ সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান হিসেবে মোস্তাফিজুর রহমান মামুনকে দেখতে চায় এলাকাবাসী বাংগাবাড়িতে মাদক উদ্ধারের ঘটনা: ‘জামায়াত কর্মী’ দাবি নিয়ে প্রতিবাদ নান্দিনায় ব্রহ্মপুত্র সেতুর জমি দখলমুক্ত: জেলা প্রশাসনের বড় উচ্ছেদ অভিযান বরগুনায় ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১ ফুয়েলের দাম দ্বিগুণ: এশিয়ায় বাড়ছে বিমান ভাড়া, ফ্লাইটে বড় পরিবর্তন আরও বাড়ল স্বর্ণের দাম ক্রিমিয়ায় রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯ মার্কিন জ্বালানিমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, জ্বালানি সংকট মোকাবিলায় সহযোগিতার আশ্বাস কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ডিপোতে আগুন ইরাকের বাগদাদে মার্কিন সাংবাদিককে অপহরণ লক্ষ্মীপুরে সাবেক ছাত্রদল নেতার ঝুলন্ত লাশ উদ্ধার বোচাগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা চৌমুহনীতে প্রাইভেট হাসপাতাল-ক্লিনিকে অভিযান, ৩টিতে জরিমানা আশুগঞ্জ টোলপ্লাজায় প্রাইভেটকারে মাদক বহন; গাঁজাসহ ২ কারবারি গ্রেফতার সুন্দরবনে দুঃসাহসিক অভিযান, জিম্মি জেলে উদ্ধার বান্দরবান জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি আবুল কালাম, সম্পাদক জাফর নির্বাচিত ভাঙ্গুড়ায় এইচএসসি ফরম ফিলাপ ইস্যুতে ‘আত্মহত্যার হুমকি’ ভিডিও সাজানো, তদন্তে উদঘাটন সালথায় ইজিবাইক-নসিমন সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৩

নওগাঁর আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন

মোঃ আব্দুস ছালাম
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬,
নওগাঁর আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন
নওগাঁর আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন

নওগাঁর আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন

মোঃ আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ মৌসুমে পাট, মুগ, তিল ও উফশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। একই সঙ্গে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ আলাউল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার।

উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব নীতির মাধ্যমে খাদ্য উৎপাদন বাড়াতে ও কৃষকের উৎপাদন খরচ কমাতে কাজ করছে। আউশ ধান ও পাটের আবাদ বৃদ্ধি এ কর্মসূচির অন্যতম লক্ষ্য। সময়মতো উন্নত মানের বীজ ও সার ব্যবহার করলে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি উৎপাদন সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি কৃষকদের মাঠ পর্যায়ে নিয়মিত কারিগরি সহায়তা দেওয়ার কথাও জানান তিনি।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় এই কর্মসূচিতে—

  • পাট চাষে ৫০ জন কৃষককে জনপ্রতি ১ কেজি বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার,
  • তিল চাষে ৩০ জন কৃষককে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার,
  • মুগ ডাল চাষে ২০ জন কৃষককে ৫ কেজি বীজ ও সমপরিমাণ সার প্রদান করা হয়।

এছাড়া পেঁয়াজ সংরক্ষণের আধুনিকায়নের লক্ষ্যে ৬ জন কৃষককে একটি করে এয়ার ফ্লো মেশিন দেওয়া হয়েছে। কর্মসূচির সবচেয়ে বড় অংশ হিসেবে ৩০০০ জন কৃষককে উফশী আউশ ধানের জন্য জনপ্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ আলাউল ইসলাম বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে”—এই স্লোগানকে সামনে রেখে প্রকৃত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এই সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। বিতরণকৃত উপকরণ সঠিকভাবে জমিতে ব্যবহার করার জন্য তিনি কৃষকদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি আত্রাইকে একটি সমৃদ্ধ কৃষি অঞ্চলে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম নাসির উদ্দিন, আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মোঃ তসলিম উদ্দিন, যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল মান্নান সরদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কৃষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper