
মুস্তু মিয়া, ব্রাহ্মণবাড়িয়া বিশেষ প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া বাসির দাবি আরও জোরালো হয়েছে। তারা চাইছেন সৈকত প্রবালের অবমুক্ত রেক ব্যবহার করে ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া রুটে একটি কমিউটার ট্রেন চালু করা হোক।
সৈকত প্রবালের রেক আগামী ১৪ তারিখ থেকে মহানগর এক্সপ্রেসের লাল সবুজ পিটি ইনকা রেকের সঙ্গে চলার কারণে এটি অবমুক্ত হবে। এই রেক দিয়ে একদিনে ৪ ট্রিপ সম্ভব হবে। স্টপেজ রাখা যেতে পারে কসবা, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া, আশুগঞ্জ এবং ঢাকা বিমানবন্দরে।
কমিউটার ট্রেন চালু হলে ব্রাহ্মণবাড়িয়া থেকে আন্তনগর ট্রেনের উপর চাপ কমবে এবং এটি রেলের একটি লাভজনক ট্রেন হিসেবে স্বীকৃত হবে। বাসিরা আশা করছেন, এটি বাস্তবায়িত হলে তারা আর দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না।
তাই তারা মাননীয় রেলমন্ত্রী এবং ব্রাহ্মণবাড়িয়ার সংসদ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করেছেন।