1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
ভূমধ্যসাগরে নিহতদের পরিবারে ইউএনও বরকত উল্লাহ জগন্নাথপুরে ৫ পরিবারে শোকের মাতম - আমার সকাল ২৪ |
৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| বিকাল ৩:০৮|
ব্রেকিং নিউজ:
মালয়েশিয়া থেকে ২৭,৩০০ টন ডিজেল চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ঠাকুরগাঁওয়ে কনস্টেবল নিয়োগ বিষয়ে জন-সচেতনতামূলক সভা অনুষ্ঠিত শেরপুর-৩: ধানের শীষ প্রার্থীর সমর্থনে বিশাল নির্বাচনী জনসভা চিকিৎসার অভাবে সংকটে আঁখি, এগিয়ে এলো উপজেলা প্রশাসন বগুড়ার নন্দীগ্রামে প্যানেল চেয়ারম্যানের কোটি টাকার অনিয়মের অভিযোগ সিংড়ায় তেল মজুদ: মুদি ব্যবসায়ীকে জরিমানা ১ লাখ টাকা কসবায় পুলিশ অভিযানে গাঁজা-ইয়াবা উদ্ধার, ৩ মাদক কারবারী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে সাজাপ্রাপ্ত কর্মী কারাগারে থেকেও তুলছেন বেতন-ভাতা নওগাঁর আত্রাইয়ে বান্দাইখাড়া পোস্ট অফিসে চরম দুরবস্থা, স্থায়ী ভবনের দাবিতে এলাকাবাসী বাউল সম্রাট শাহ আব্দুল করিম স্মরণে দিরাইয়ে দুই দিনব্যাপী লোক উৎসবের উদ্বোধন ভূমধ্যসাগরে নিহতদের পরিবারে ইউএনও বরকত উল্লাহ জগন্নাথপুরে ৫ পরিবারে শোকের মাতম ট্যাংকলরি শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার উত্তরের ৮ জেলায় জ্বালানি সরবরাহ শুরু বগুড়ায় ৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ঔষুধ ব্যবসায়ী গ্রেফতার চট্টগ্রামের এসপির পা ভাঙল, হেলিকপ্টারে ঢাকায় নেওয়া হলো সীতাকুন্ডে ২৫ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার বৃষ্টি হলেই যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে দয়ামীর-দেওয়ানবাজার সড়ক মেলান্দহে সরকারি দপ্তর ও সেবাকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক রামপাল প্রেস ক্লাবের সদস্য সচিব আমার সকাল ২৪-এর প্রতিনিধি আরিফ গজনবী ঈদ পরবর্তী শিক্ষার্থীদের সালামি দিল ন্যাশনাল গ্রামার স্কুল দিলারা হাফিজের মরদেহ ঢাকায়, আজ জানাজা সংকট পেরিয়ে সম্ভাবনার পথে বিসিআইসি ফের বাড়ল স্বর্ণের দাম: ডলারের দুর্বলতায় বাজারে উত্থান ডিবি গ্রেপ্তার করলো আলোচিত বরখাস্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাছের আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় লন্ড্রি ব্যবসায়ী নিহত কিশোরগঞ্জে নির্জন কুঁড়ে ঘরে জিরাতি কৃষকের মরদেহ উদ্ধার গাজীপুরে পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাগদাদের মার্কিন ঘাঁটিতে রকেট হামলা, বিমানে আগুন লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী ঘাঁটিতে ইসরায়েলের হামলা, নিহত ১ ট্রাম্পের লক্ষ্য: ইরানের তেল ও পারমাণবিক সম্পদ দখল দেশের শিশুদের জন্য হামের বিপর্যয়: টিকাদানে বড় ধস, সংক্রমণ বেড়ে যাচ্ছে হাম কীভাবে ছড়ায়, জেনে নিন লক্ষণ ও প্রতিরোধ ইউক্রেনজুড়ে রুশ বোমা হামলা: নিহত ৫, পাল্টা হামলা জোরদার রামপাল প্রেসক্লাবে আহ্বায়ক কমিটি গঠন কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর, আহত ৪ রংপুরে পাওনা টাকা নিয়ে নারী হত্যা: প্রধান দুই আসামি গ্রেফতার যশোরে তেল মজুদ রেখেও বিক্রি বন্ধ: যাত্রিক ফিলিং স্টেশনকে ৪০ হাজার টাকা জরিমানা রামপাল সরকারি কলেজ নদীভাঙনের হুমকিতে, জরুরি পদক্ষেপের দাবি সমুদ্রে ডুবে অভিনেতা রাহুল অরুণোদয়-এর মৃত্যু, শোকে স্তব্ধ টলিউড সারাদেশে হামে ১০০ শিশুর মৃত্যু: প্রধানমন্ত্রীর তড়িৎ পদক্ষেপ লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নৌকাডুবি: ২২ নিহত, ১৮ বাংলাদেশি

ভূমধ্যসাগরে নিহতদের পরিবারে ইউএনও বরকত উল্লাহ জগন্নাথপুরে ৫ পরিবারে শোকের মাতম

শাহ্ ফুজায়েল আহমদ
  • আপলোডের সময় : মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬,
ভূমধ্যসাগরে নিহতদের পরিবারে ইউএনও বরকত উল্লাহ জগন্নাথপুরে ৫ পরিবারে শোকের মাতম
ভূমধ্যসাগরে নিহতদের পরিবারে ইউএনও বরকত উল্লাহ জগন্নাথপুরে ৫ পরিবারে শোকের মাতম

ভূমধ্যসাগরে নিহতদের পরিবারে ইউএনও বরকত উল্লাহ জগন্নাথপুরে ৫ পরিবারে শোকের মাতম

শাহ্ ফুজায়েল আহমদ
নির্বাহী সম্পাদক, সুনামগঞ্জ

লিবিয়া থেকে নৌকায় করে গ্রীস যাওয়ার পথে ভূমধ্যসাগরে ভয়াবহ মানবিক বিপর্যয়ে অন্তত ২২ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৮ জন বাংলাদেশি এবং সুনামগঞ্জ জেলার ১০ জন যুবক রয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় জগন্নাথপুর উপজেলার পাঁচটি পরিবার স্বজন হারিয়ে গভীর শোকে মুহ্যমান।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ বরকত উল্লাহ নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সান্ত্বনা দেন এবং দীর্ঘ সময় কথা বলেন। তিনি শোকাহত পরিবারগুলোর আর্থিক ও মানসিক ক্ষতির বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন। পাশাপাশি জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সহায়তা প্রদানের কথাও জানান।

তিনি নিহতদের রূহের মাগফিরাত কামনা করে বলেন, “মহান আল্লাহ যেন তাদের জান্নাতুল ফেরদৌস দান করেন।” একই সঙ্গে তিনি মানবপাচারকারী চক্রের প্রলোভনে পা না দিয়ে জীবনের ঝুঁকি না নেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

প্রাপ্ত তথ্যে জানা যায়, লিবিয়া উপকূল থেকে যাত্রা শুরুর পর নৌকাটি পথ হারিয়ে ভূমধ্যসাগরের গভীরে চলে যায়। কয়েকদিন ধরে কোনো সহায়তা না পেয়ে যাত্রীরা অনাহার ও তৃষ্ণায় দুর্বল হয়ে পড়েন। একপর্যায়ে নৌকাতেই একে একে তাদের মৃত্যু ঘটে।

সহযাত্রীদের বরাত দিয়ে জানা গেছে, মৃতদেহগুলো দুই দিন পর্যন্ত নৌকায় রাখা হলেও দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বাধ্য হয়ে সেগুলো সাগরে ভাসিয়ে দেওয়া হয়। ফলে নিহতদের পরিবারের কাছে মরদেহ ফিরে পাওয়ার কোনো সম্ভাবনা নেই, যা তাদের শোককে আরও গভীর করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উন্নত জীবনের আশায় দালালচক্রের মাধ্যমে অবৈধভাবে বিদেশযাত্রা করেছিলেন এসব যুবক। কিন্তু সেই স্বপ্নই শেষ পর্যন্ত তাদের জীবনের করুণ পরিণতি ডেকে আনে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন হারানোর বেদনায় পরিবারগুলো ভেঙে পড়েছে। মরদেহ না পাওয়ার যন্ত্রণা তাদের কষ্টকে আরও বাড়িয়ে দিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, অবৈধ পথে বিদেশযাত্রা প্রতিরোধে কঠোর নজরদারি, জনসচেতনতা বৃদ্ধি এবং মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper