1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
বৃষ্টি হলেই যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে দয়ামীর-দেওয়ানবাজার সড়ক - আমার সকাল ২৪ |
৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| দুপুর ২:৪২|
ব্রেকিং নিউজ:
ঠাকুরগাঁওয়ে কনস্টেবল নিয়োগ বিষয়ে জন-সচেতনতামূলক সভা অনুষ্ঠিত শেরপুর-৩: ধানের শীষ প্রার্থীর সমর্থনে বিশাল নির্বাচনী জনসভা চিকিৎসার অভাবে সংকটে আঁখি, এগিয়ে এলো উপজেলা প্রশাসন বগুড়ার নন্দীগ্রামে প্যানেল চেয়ারম্যানের কোটি টাকার অনিয়মের অভিযোগ সিংড়ায় তেল মজুদ: মুদি ব্যবসায়ীকে জরিমানা ১ লাখ টাকা কসবায় পুলিশ অভিযানে গাঁজা-ইয়াবা উদ্ধার, ৩ মাদক কারবারী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে সাজাপ্রাপ্ত কর্মী কারাগারে থেকেও তুলছেন বেতন-ভাতা নওগাঁর আত্রাইয়ে বান্দাইখাড়া পোস্ট অফিসে চরম দুরবস্থা, স্থায়ী ভবনের দাবিতে এলাকাবাসী বাউল সম্রাট শাহ আব্দুল করিম স্মরণে দিরাইয়ে দুই দিনব্যাপী লোক উৎসবের উদ্বোধন ভূমধ্যসাগরে নিহতদের পরিবারে ইউএনও বরকত উল্লাহ জগন্নাথপুরে ৫ পরিবারে শোকের মাতম ট্যাংকলরি শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার উত্তরের ৮ জেলায় জ্বালানি সরবরাহ শুরু বগুড়ায় ৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ঔষুধ ব্যবসায়ী গ্রেফতার চট্টগ্রামের এসপির পা ভাঙল, হেলিকপ্টারে ঢাকায় নেওয়া হলো সীতাকুন্ডে ২৫ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার বৃষ্টি হলেই যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে দয়ামীর-দেওয়ানবাজার সড়ক মেলান্দহে সরকারি দপ্তর ও সেবাকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক রামপাল প্রেস ক্লাবের সদস্য সচিব আমার সকাল ২৪-এর প্রতিনিধি আরিফ গজনবী ঈদ পরবর্তী শিক্ষার্থীদের সালামি দিল ন্যাশনাল গ্রামার স্কুল দিলারা হাফিজের মরদেহ ঢাকায়, আজ জানাজা সংকট পেরিয়ে সম্ভাবনার পথে বিসিআইসি ফের বাড়ল স্বর্ণের দাম: ডলারের দুর্বলতায় বাজারে উত্থান ডিবি গ্রেপ্তার করলো আলোচিত বরখাস্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাছের আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় লন্ড্রি ব্যবসায়ী নিহত কিশোরগঞ্জে নির্জন কুঁড়ে ঘরে জিরাতি কৃষকের মরদেহ উদ্ধার গাজীপুরে পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাগদাদের মার্কিন ঘাঁটিতে রকেট হামলা, বিমানে আগুন লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী ঘাঁটিতে ইসরায়েলের হামলা, নিহত ১ ট্রাম্পের লক্ষ্য: ইরানের তেল ও পারমাণবিক সম্পদ দখল দেশের শিশুদের জন্য হামের বিপর্যয়: টিকাদানে বড় ধস, সংক্রমণ বেড়ে যাচ্ছে হাম কীভাবে ছড়ায়, জেনে নিন লক্ষণ ও প্রতিরোধ ইউক্রেনজুড়ে রুশ বোমা হামলা: নিহত ৫, পাল্টা হামলা জোরদার রামপাল প্রেসক্লাবে আহ্বায়ক কমিটি গঠন কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর, আহত ৪ রংপুরে পাওনা টাকা নিয়ে নারী হত্যা: প্রধান দুই আসামি গ্রেফতার যশোরে তেল মজুদ রেখেও বিক্রি বন্ধ: যাত্রিক ফিলিং স্টেশনকে ৪০ হাজার টাকা জরিমানা রামপাল সরকারি কলেজ নদীভাঙনের হুমকিতে, জরুরি পদক্ষেপের দাবি সমুদ্রে ডুবে অভিনেতা রাহুল অরুণোদয়-এর মৃত্যু, শোকে স্তব্ধ টলিউড সারাদেশে হামে ১০০ শিশুর মৃত্যু: প্রধানমন্ত্রীর তড়িৎ পদক্ষেপ লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নৌকাডুবি: ২২ নিহত, ১৮ বাংলাদেশি নওগাঁর বদলগাছীতে ফসলের মাঠ থেকে ৩২৫ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি উদ্ধার

বৃষ্টি হলেই যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে দয়ামীর-দেওয়ানবাজার সড়ক

সাইদুল ইসলাম
  • আপলোডের সময় : মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬,
বৃষ্টি হলেই যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে দয়ামীর-দেওয়ানবাজার সড়ক
বৃষ্টি হলেই যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে দয়ামীর-দেওয়ানবাজার সড়ক

বৃষ্টি হলেই যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে দয়ামীর-দেওয়ানবাজার সড়ক

সাইদুল ইসলাম, বালাগঞ্জ, (সিলেট),বিশেষ প্রতিনিধি
সিলেটের বালাগঞ্জ উপজেলার দয়ামীর-দেওয়ানবাজার সড়ক দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে আছে। সামান্য বৃষ্টি হলেই সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তে পানি জমে মিনি পুকুরে পরিণত হয়। কাদাজলের কারণে সড়কটি কার্যত চলাচলের অনুপযোগী হয়ে পড়ে, ফলে এলাকাবাসী ও পথচারীরা চরম দুর্ভোগে পড়ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সড়কের কিছু অংশে সংস্কার কাজ হলেও এক বছরের বেশি সময় পেরিয়ে গেছে। তবে অধিকাংশ অংশ এখনো সংস্কারবিহীন রয়েছে। বিশেষ করে বালাগঞ্জ উপজেলার মাদরাসা বাজার থেকে মোরার বাজার পর্যন্ত এবং ওসমানীনগর উপজেলার ইছামতী থেকে দয়ামীর বাজার পর্যন্ত গুরুত্বপূর্ণ অংশগুলোতে বড় বড় গর্ত, ভাঙন ও কাদামাটির কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনাও ঘটছে।

এই সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য শিক্ষার্থী ও সাধারণ মানুষ যাতায়াত করেন। সড়কটির পাশে গহরপুর জামেয়া, হযরত শাহ সুলতান মাদরাসা, দেওয়ান আব্দুর রহিম দ্বি-পাক্ষিক হাইস্কুল অ্যান্ড কলেজসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া সুলতানপুর ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় যাওয়ার একমাত্র মাধ্যম এই সড়ক।

মাদরাসা বাজার থেকে মোরার বাজার অংশে স্থানীয় বাসিন্দারা নিজেদের উদ্যোগে বিভিন্ন সময় গর্তে ইট-বালু ফেলে চলাচল সচল রাখার চেষ্টা করেছেন। কিন্তু বর্ষা মৌসুম শুরু হতেই আবারও নতুন করে গর্ত সৃষ্টি হয়ে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কের এমন বেহাল অবস্থা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না। এতে উপজেলা প্রকৌশল দপ্তরের দায়িত্বহীনতা স্পষ্ট হয়ে উঠেছে বলে মনে করছেন অনেকে।

এলাকাবাসীর দাবি, দ্রুত জরুরি ভিত্তিতে সড়কটির পূর্ণাঙ্গ সংস্কার কাজ সম্পন্ন করে জনদুর্ভোগ লাঘব করা হোক।

এ বিষয়ে জানতে উপজেলা প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আজমীর শরীফের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper