1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
সংকট পেরিয়ে সম্ভাবনার পথে বিসিআইসি - আমার সকাল ২৪ |
৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| বিকাল ৫:৫২|
ব্রেকিং নিউজ:
দিলারা হাফিজের মরদেহ ঢাকায়, আজ জানাজা সংকট পেরিয়ে সম্ভাবনার পথে বিসিআইসি ফের বাড়ল স্বর্ণের দাম: ডলারের দুর্বলতায় বাজারে উত্থান ডিবি গ্রেপ্তার করলো আলোচিত বরখাস্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাছের আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় লন্ড্রি ব্যবসায়ী নিহত কিশোরগঞ্জে নির্জন কুঁড়ে ঘরে জিরাতি কৃষকের মরদেহ উদ্ধার গাজীপুরে পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাগদাদের মার্কিন ঘাঁটিতে রকেট হামলা, বিমানে আগুন লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী ঘাঁটিতে ইসরায়েলের হামলা, নিহত ১ ট্রাম্পের লক্ষ্য: ইরানের তেল ও পারমাণবিক সম্পদ দখল দেশের শিশুদের জন্য হামের বিপর্যয়: টিকাদানে বড় ধস, সংক্রমণ বেড়ে যাচ্ছে হাম কীভাবে ছড়ায়, জেনে নিন লক্ষণ ও প্রতিরোধ ইউক্রেনজুড়ে রুশ বোমা হামলা: নিহত ৫, পাল্টা হামলা জোরদার রামপাল প্রেসক্লাবে আহ্বায়ক কমিটি গঠন কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর, আহত ৪ রংপুরে পাওনা টাকা নিয়ে নারী হত্যা: প্রধান দুই আসামি গ্রেফতার যশোরে তেল মজুদ রেখেও বিক্রি বন্ধ: যাত্রিক ফিলিং স্টেশনকে ৪০ হাজার টাকা জরিমানা রামপাল সরকারি কলেজ নদীভাঙনের হুমকিতে, জরুরি পদক্ষেপের দাবি সমুদ্রে ডুবে অভিনেতা রাহুল অরুণোদয়-এর মৃত্যু, শোকে স্তব্ধ টলিউড সারাদেশে হামে ১০০ শিশুর মৃত্যু: প্রধানমন্ত্রীর তড়িৎ পদক্ষেপ লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নৌকাডুবি: ২২ নিহত, ১৮ বাংলাদেশি নওগাঁর বদলগাছীতে ফসলের মাঠ থেকে ৩২৫ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি উদ্ধার সেনাবাহিনী প্রধান সরকারি সফরে যুক্তরাষ্ট্র গমন প্রিপেইড মিটারে মাসিক ভাড়া বাতিল ছাতক প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা, নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত সড়ক দুর্ঘটনায় ভাঙ্গুড়ার বিএনপি নেতার মৃত্যু সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ নতুন কমিটি গঠন সোশ্যাল মিডিয়ায় অপতথ্য ছড়ানোয় উদ্বেগ প্রকাশ বৃহত্তর নোয়াখালী যুব সমিতির পূর্বাচলে ভয়াবহ জালিয়াতি: গরুর মাংস বলে বিক্রি হচ্ছিল ঘোড়ার মাংস, ৯টি জবাই ও ১১টি জীবিত ঘোড়া উদ্ধার ঢাকা মহানগর উত্তরে কোকো যুব ও ক্রীড়া সংসদের সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন ভূঁঞা রূপগঞ্জে পাওনা টাকার জেরে ৯ মাসের শিশু অপহরণ: নারী আটক সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় বাসডুবি চাকরির খোঁজে গিয়ে লাশ হয়ে ফিরলেন নাসিমা আখাউড়ার বাউতলা সীমান্ত থেকে কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ ঝিকরগাছায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গুরুদাসপুরে নানা আয়োজনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন লাকসামে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস শাহজাদপুরে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন পল্লবীতে কিবরিয়া হত্যা: রিভলবারসহ দুই শুটার গ্রেফতার

সংকট পেরিয়ে সম্ভাবনার পথে বিসিআইসি

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : সোমবার, মার্চ ৩০, ২০২৬,
সংকট পেরিয়ে সম্ভাবনার পথে বিসিআইসি
সংকট পেরিয়ে সম্ভাবনার পথে বিসিআইসি

সংকট পেরিয়ে সম্ভাবনার পথে বিসিআইসি

গ্যাস সংকট, বন্ধ কারখানা এবং আর্থিক চাপ—এই তিন বড় চ্যালেঞ্জে একসময় স্থবির হয়ে পড়েছিল দেশের অন্যতম বৃহৎ রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)। তবে নতুন নেতৃত্ব, সুপরিকল্পিত উদ্যোগ এবং ধারাবাহিক সংস্কারের মাধ্যমে প্রতিষ্ঠানটি আবারও ঘুরে দাঁড়ানোর পথে এগোচ্ছে।

১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশ নং-২৭ এর আওতায় প্রতিষ্ঠিত বিসিআইসি দীর্ঘদিন ধরে ইউরিয়া সার উৎপাদন, আমদানি ও বিপণনের মাধ্যমে দেশের কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। কিন্তু দীর্ঘমেয়াদি গ্যাস সংকটের কারণে বিসিআইসির বেশ কয়েকটি ইউরিয়া কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়, ফলে উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি আর্থিক চাপও বাড়ে।

এই সংকটময় পরিস্থিতিতে ২০২৫ সালের ১৮ মে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. ফজলুর রহমান। তার নেতৃত্বে এবং শিল্প সচিব মো. ওবায়দুর রহমানের সহযোগিতায় দীর্ঘদিন বন্ধ থাকা শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড এবং চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে পুনরায় গ্যাস সংযোগ নিশ্চিত করা হয়। এর ফলে ২০২৫ সালের অক্টোবর ও নভেম্বর মাসে পর্যায়ক্রমে এসব কারখানায় উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।

একই সঙ্গে বিসিআইসির বন্ধ ও রুগ্ণ শিল্পপ্রতিষ্ঠানগুলোর স্থলে নতুন শিল্পপ্রকল্প গ্রহণ করা হয়েছে। অব্যবহৃত জমি ও সম্পদ কাজে লাগিয়ে সার, কেমিক্যাল, গ্লাস, ফাইবার ও ফার্মাসিউটিক্যাল উপকরণসহ ১১টি নতুন শিল্পপ্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে শিল্পখাতে বিনিয়োগ বাড়বে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

এছাড়া অব্যবহৃত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বহুতল বাণিজ্যিক ভবন, আবাসিক ভবন, গুদাম ও শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা প্রতিষ্ঠানটির আয় বৃদ্ধিতে সহায়ক হবে।

প্রশাসনিক কাঠামো শক্তিশালী করতে ‘বিসিআইসি কর্মচারী চাকরি প্রবিধানমালা-২০২৫’ প্রণয়ন ও গেজেট প্রকাশ করা হয়েছে। গত নয় মাসে ৩০৪ জন কর্মকর্তা-কর্মচারীকে পদোন্নতি দেওয়া হয়েছে, যা কর্মীদের মধ্যে নতুন কর্মউদ্দীপনা সৃষ্টি করেছে।

২০১৯ সালের চুড়িহাট্টা অগ্নিকাণ্ডের পর রাসায়নিক গুদাম স্থানান্তরের উদ্যোগের অংশ হিসেবে শ্যামপুরে আধুনিক কেমিক্যাল গুদাম ব্যবস্থাপনার জন্য নতুন প্রশাসনিক কাঠামো গঠন ও জনবল সৃষ্টির কাজ চলছে।

এদিকে দীর্ঘদিন ধীরগতিতে থাকা ৩৪টি বাফার সার গুদাম নির্মাণ প্রকল্পেও নতুন গতি এসেছে। অধিকাংশ গুদামের জন্য জমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে এবং কয়েকটির নির্মাণকাজ ইতোমধ্যে চলমান। এর ফলে সার সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণ নিশ্চিত করতে বিসিআইসি চিকিৎসা কেন্দ্র আধুনিকায়ন, অ্যাম্বুলেন্স ক্রয়, ফিজিওথেরাপিস্ট ও প্যাথলজিস্ট নিয়োগ এবং শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কার্যক্রম জোরদার এবং আইসিটি ল্যাব স্থাপন করা হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, চেয়ারম্যান মো. ফজলুর রহমানের নেতৃত্বে গৃহীত এসব উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে বিসিআইসি ভবিষ্যতে একটি আধুনিক, দক্ষ ও লাভজনক শিল্পপ্রতিষ্ঠান হিসেবে দেশের শিল্পখাতে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper