1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
রামপাল সরকারি কলেজ নদীভাঙনের হুমকিতে, জরুরি পদক্ষেপের দাবি - আমার সকাল ২৪ |
৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| দুপুর ১২:৫৩|
ব্রেকিং নিউজ:
লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী ঘাঁটিতে ইসরায়েলের হামলা, নিহত ১ ট্রাম্পের লক্ষ্য: ইরানের তেল ও পারমাণবিক সম্পদ দখল দেশের শিশুদের জন্য হামের বিপর্যয়: টিকাদানে বড় ধস, সংক্রমণ বেড়ে যাচ্ছে হাম কীভাবে ছড়ায়, জেনে নিন লক্ষণ ও প্রতিরোধ ইউক্রেনজুড়ে রুশ বোমা হামলা: নিহত ৫, পাল্টা হামলা জোরদার রামপাল প্রেসক্লাবে আহ্বায়ক কমিটি গঠন কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর, আহত ৪ রংপুরে পাওনা টাকা নিয়ে নারী হত্যা: প্রধান দুই আসামি গ্রেফতার যশোরে তেল মজুদ রেখেও বিক্রি বন্ধ: যাত্রিক ফিলিং স্টেশনকে ৪০ হাজার টাকা জরিমানা রামপাল সরকারি কলেজ নদীভাঙনের হুমকিতে, জরুরি পদক্ষেপের দাবি সমুদ্রে ডুবে অভিনেতা রাহুল অরুণোদয়-এর মৃত্যু, শোকে স্তব্ধ টলিউড সারাদেশে হামে ১০০ শিশুর মৃত্যু: প্রধানমন্ত্রীর তড়িৎ পদক্ষেপ লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নৌকাডুবি: ২২ নিহত, ১৮ বাংলাদেশি নওগাঁর বদলগাছীতে ফসলের মাঠ থেকে ৩২৫ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি উদ্ধার সেনাবাহিনী প্রধান সরকারি সফরে যুক্তরাষ্ট্র গমন প্রিপেইড মিটারে মাসিক ভাড়া বাতিল ছাতক প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা, নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত সড়ক দুর্ঘটনায় ভাঙ্গুড়ার বিএনপি নেতার মৃত্যু সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ নতুন কমিটি গঠন সোশ্যাল মিডিয়ায় অপতথ্য ছড়ানোয় উদ্বেগ প্রকাশ বৃহত্তর নোয়াখালী যুব সমিতির পূর্বাচলে ভয়াবহ জালিয়াতি: গরুর মাংস বলে বিক্রি হচ্ছিল ঘোড়ার মাংস, ৯টি জবাই ও ১১টি জীবিত ঘোড়া উদ্ধার ঢাকা মহানগর উত্তরে কোকো যুব ও ক্রীড়া সংসদের সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন ভূঁঞা রূপগঞ্জে পাওনা টাকার জেরে ৯ মাসের শিশু অপহরণ: নারী আটক সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় বাসডুবি চাকরির খোঁজে গিয়ে লাশ হয়ে ফিরলেন নাসিমা আখাউড়ার বাউতলা সীমান্ত থেকে কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ ঝিকরগাছায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গুরুদাসপুরে নানা আয়োজনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন লাকসামে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস শাহজাদপুরে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন পল্লবীতে কিবরিয়া হত্যা: রিভলবারসহ দুই শুটার গ্রেফতার মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা মোতায়েনের পরিকল্পনা: ট্রাম্প ইরানে পারমাণবিক বোমা তৈরির দাবি জোরালো হচ্ছে ‘ভেঙে পড়ার’ দ্বারপ্রান্তে ইসরাইলি সেনাবাহিনী, সতর্কবার্তা সেনাপ্রধানের রাজধানীতে বগুড়ার সাবেক এমপি গ্রেফতার সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেসে আগুন, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা চন্দনাইশে স্বাধীনতা দিবসে শহীদ মিনারে চন্দনাইশ প্রেসক্লাব (১৯৮৪)-এর শ্রদ্ধা ব্রেক ফেল করে সাপছড়িতে বাস উল্টে আহত ১৯, আশঙ্কাজনক যাত্রী চট্টগ্রামে রেফার গুরুদাসপুরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রামপাল সরকারি কলেজ নদীভাঙনের হুমকিতে, জরুরি পদক্ষেপের দাবি

আরিফ হাসান গজনবী
  • আপলোডের সময় : সোমবার, মার্চ ৩০, ২০২৬,
রামপাল সরকারি কলেজ নদীভাঙনের হুমকিতে, জরুরি পদক্ষেপের দাবি
রামপাল সরকারি কলেজ নদীভাঙনের হুমকিতে, জরুরি পদক্ষেপের দাবি

রামপাল সরকারি কলেজ নদীভাঙনের হুমকিতে, জরুরি পদক্ষেপের দাবি

আরিফ হাসান গজনবী
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের রামপাল উপজেলায় অবস্থিত রামপাল সরকারি কলেজ বর্তমানে ভয়াবহ নদীভাঙনের ঝুঁকিতে রয়েছে। মংলা-ঘষিয়াখালী চ্যানেলের তীরঘেঁষা এই শিক্ষাপ্রতিষ্ঠানটি তীব্র স্রোত ও ধারাবাহিক ভাঙনের কারণে ক্রমেই হুমকির মুখে পড়ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরে নদীতীরবর্তী এলাকায় অব্যাহত ভাঙনের ফলে কলেজের সীমানা প্রাচীরের একটি বড় অংশ ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের ফলে প্রাচীরসংলগ্ন মাটি ধসে পড়ছে এবং ধীরে ধীরে এই ক্ষয়ক্ষতি কলেজের খেলার মাঠের দিকেও অগ্রসর হচ্ছে।

এভাবে পরিস্থিতি অব্যাহত থাকলে অচিরেই কলেজের মূল অবকাঠামো ও একমাত্র খেলার মাঠ নদীগর্ভে হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এদিকে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে। তারা জানান, প্রতিদিনই প্রাচীরসংলগ্ন অংশ ভেঙে পড়ছে। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে পুরো কলেজ প্রাচীর এবং মাঠ হুমকির মুখে পড়বে।

স্থানীয় সচেতন মহল দ্রুত টেকসই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। বিশেষ করে নদীতীর রক্ষায় জিওব্যাগ ফেলা, কংক্রিট ব্লক স্থাপন অথবা স্থায়ী বাঁধ নির্মাণের মতো কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের জরুরি হস্তক্ষেপ এখন সময়ের দাবি। অন্যথায় একটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে পড়বে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এলাকাবাসীর জোর দাবি—অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে রামপাল সরকারি কলেজকে রক্ষা করা হোক।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper