
স্টাফ রিপোর্টারঃ শাহিদ আফ্রিদি ইরাক
আমার সকাল ২৪
পঞ্চগড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ মার্চ) রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে বাজারের কয়েকটি দোকান থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। আগুনের তীব্রতায় অন্তত ৬টি দোকান পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে—২টি হার্ডওয়্যার দোকান, ১টি রঙের দোকান, ১টি কাপড়ের দোকান এবং রড-সিমেন্টের দোকান ও গুদাম।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগণের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
এই অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি।