
ফরহাদ হোসেন রাজ, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জ মডেল থানার চৌকস অফিসার এসআই মামুনুর রশিদের নেতৃত্বে ও সংশ্লিষ্ট ফোর্সের সহায়তায় জেলখানা মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৯ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ভূইয়া জানান, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।