1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
রাজধানীর হাজারীবাগে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার - আমার সকাল ২৪ |
২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| দুপুর ১২:০৮|
ব্রেকিং নিউজ:
জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ভাঙ্গুড়ায় নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াত–বিএনপির সংঘর্ষ, ৪ আহত ঝালকাঠিতে ১৩ মাসের শিশুর মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন বিজয়নগরে বিশেষ অভিযানে ১০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বেলকুচিতে ৫০০ গরিবের মাঝে ঈদ বস্ত্র ও নগদ অর্থ বিতরণ ছুটির পর অফিসে এসে প্রথমে যা করবেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতের বাঘাবাড়ী অয়েল ডিপো পরিদর্শন, বৃক্ষরোপণ ও জ্বালানি সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা “আমার সকাল ২৪” পত্রিকা অফিসে দুঃসাহসিক চুরি: উধাও ৩০ মিটার ওয়াইফাই ক্যাবল রাজধানীর হাজারীবাগে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার ঈদে সালামি আদায় করার ৬ কৌশল আমতলীতে ইসলামিক রিলিফের ঈদ ভ্যালু ভাউচার বিতরণ মাগুরায় ‘নবজাগরণ স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন’-এর আত্মপ্রকাশ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প শাহজাদপুরে রতনকান্দি গ্রাম উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্রের মৃত্যু, ট্রাকে আগুন রমজান হোক ভ্রাতৃত্ব ও ত্যাগের সেতুবন্ধন বাউফলে প্রধানমন্ত্রীর পক্ষে ৭০০ নারীকে শাড়ি উপহার দিলেন ড. মাসুদ এমপি লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী দুলু লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু আমতলীতে সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মিয়ার ঈদের শুভেচ্ছা মানুষের প্রতি শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা দিয়ে ইসলামের আলোকে জীবন গড়ি সিটিটিসি’র অভিযানে ১,৯৯৪ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি খিলগাঁও থানা এলাকা থেকে মাদক কারবারি গ্রেফতার পাঁচবিবিতে ফিল্মি স্টাইলে ব্যবসায়ীর ২৫ লাখ টাকা ছিনতাই শিরোনাম: কসবায় অভিযান: কুখ্যাত মাদক ব্যবসায়ী আল আমিনসহ ২ গ্রেফতার, ৪ কেজি গাঁজা জব্দ বান্দরবানে বিএনপি নেতা সাঈদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নিখোঁজ ব্যক্তি সন্ধানের আবেদন: মোছাঃ রসনা আক্তার জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে ঈদ উপহার ও নগদ সহায়তা ঝিকরগাছা উন্নয়ন ফোরামের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন সালথায় দরিদ্র ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ আশুগঞ্জে অভিনব কায়দায় গাঁজা তৎপরতা: টোলপ্লাজা থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার, ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার পটিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত ১, মৃতদেহের পকেট থেকে টাকা চুরির অভিযোগ আমতলী বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা সৈয়দ জহির ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক পরিদর্শন সুলতান সালাউদ্দিন টুকুর ব্রাহ্মণবাড়িয়ায় ৪২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ইলিশা লঞ্চঘাটে অতিরিক্ত যাত্রী, তদারকির অভাব—ঈদে ঝুঁকিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রাণ মন্ত্রী দুলু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন নীতিমালা-২০২৬ জারি লংগদুতে সেনাবাহিনীর অভিযানে অবৈধ পিস্তল ও গুলি উদ্ধার লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী দুলু

রাজধানীর হাজারীবাগে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

জিহাদুল ইসলাম
  • আপলোডের সময় : মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬,
রাজধানীর হাজারীবাগে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার
রাজধানীর হাজারীবাগে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

রাজধানীর হাজারীবাগে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

জিহাদুল ইসলাম
বিশেষ প্রতিনিধি, ঢাকা

রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে পরিচালিত এই অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়, যা এলাকায় মাদক নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

গ্রেফতারকৃতরা হলো— হাসানুল্লাহ পায়েল (২৪), মোঃ রফিকুল ইসলাম (৪১) এবং মোঃ আব্দুর কাদের (৩৮)। তারা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে থানার একটি বিশেষ টিম হাজারীবাগের সিকদার রিয়েল এস্টেট ৮ নম্বর গলির একটি বাসায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় তাদের কাছ থেকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই তিনজনকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীর হাজারীবাগসহ আশপাশের এলাকায় সরবরাহ ও বিক্রি করতো। দীর্ঘদিন ধরে তারা ভাসমান অবস্থায় থেকে এই অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছিল।

এ বিষয়ে হাজারীবাগ থানার এক কর্মকর্তা জানান, মাদক নির্মূলে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper