
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতের নাম মোসাঃ তাছলিমা আক্তার (৩৬)।
রবিবার বিকাল আনুমানিক ৪:৩০ ঘটিকায় ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে ডিআইটি রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে ১০ হাজার পিস ইয়াবা ও মাদক ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, তাছলিমা আক্তার দীর্ঘদিন ধরে মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য হিসেবে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। গ্রেফতারকৃতের বিরুদ্ধে শাহজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।