1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
আত্রাই নদীর বুকজুড়ে এখন ফসলের মাঠ - আমার সকাল ২৪ |
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| বিকাল ৩:২৮|
ব্রেকিং নিউজ:
ঝিকরগাছা উপজেলাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন অধ্যাপক জয়নাল আবেদীন আলীকদমে বিদ্যুৎ বিভ্রাট, জনজীবনে চরম ভোগান্তি বাঞ্ছারামপুরে বিপুল পরিমাণ বিদেশি মদসহ পিকআপ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ গ্রেফতার নবীনগরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম, চেয়ারম্যান আনোয়ারকে তলব ঝিকরগাছার পানিসারায় জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত যশোর-২: বিভ্রান্তিকর সাক্ষাৎকারের প্রতিবাদে ঝিকরগাছায় বিএনপির যৌথ সংবাদ সম্মেলন আশুগঞ্জে পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার, ৩ মাদক কারবারী গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য সৌদি আরবের উপহারের খেজুর বিতরণ চাঁপাইনবাবগঞ্জে পালিত হলো বিশ্ব ভোক্তা অধিকার দিবস ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির দপ্তর সম্পাদক হলেন রামপালের বোরহান খান চিলমারীতে কালবৈশাখী ঝড়ে নৌকার ধাক্কায় নৌকার মালিক নিহত, নিখোঁজ ১ ঘষিয়াখালী চ্যানেলের চরে মাটি ফেলে জমি দখলের চেষ্টা, তদন্তে প্রশাসন ঝিনাইগাতীতে ভয়াবহ শিলাবৃষ্টি, মুহূর্তেই সাদা হয়ে গেল গ্রামাঞ্চল র‍্যাব-১১ এর অভিযানে রূপগঞ্জে ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ উদ্ধার      আত্রাই নদীর বুকজুড়ে এখন ফসলের মাঠ মণিরামপুরে স্কুলের টিউবওয়েল চুরি, হাতে-নাতে দুই যুবক আটক আশুগঞ্জে ৩০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই বৈদ্যুতিক মালামাল উদ্ধার, ৩ চোর গ্রেফতার পঞ্চগড় প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে ভারী ট্রাক: ঝুঁকিতে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সোনাহাট ব্রীজ বরগুনায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাই নদীর বুকজুড়ে এখন ফসলের মাঠ

মোঃ আব্দুস ছালাম
  • আপলোডের সময় : সোমবার, মার্চ ১৬, ২০২৬,
আত্রাই নদীর বুকজুড়ে এখন ফসলের মাঠ
আত্রাই নদীর বুকজুড়ে এখন ফসলের মাঠ

আত্রাই নদীর বুকজুড়ে এখন ফসলের মাঠ

মোঃ আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে এক সময়ের খরস্রোতা আত্রাই নদীর বুকজুড়ে এখন গড়ে উঠেছে সবুজ ফসলের মাঠ। যে নদীতে এক সময় সারা বছর পানি প্রবাহিত হতো, সেখানে বর্তমানে শুষ্ক মৌসুমের আগেই পানি শুকিয়ে যাচ্ছে। ফলে নদীর বিস্তীর্ণ বুকে কৃষকরা বোরো ধান, ভুট্টাসহ বিভিন্ন ফসলের আবাদ করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ইতিহাসখ্যাত আত্রাই নদী একসময় ছিল উত্তাল ও প্রাণচঞ্চল। এই নদীপথে পালতোলা নৌকা চলাচল করত এবং বিভিন্ন মালামাল পরিবহন করা হতো। তখন স্থানীয় মানুষের চলাচলের অন্যতম মাধ্যম ছিল নৌপথ। ঐতিহাসিক ও ঐতিহ্যগত দিক থেকেও নদীটির ব্যাপক পরিচিতি রয়েছে।

আত্রাই নদীর উৎপত্তি ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির ত্রিস্রতা অঞ্চল থেকে। সেখান থেকে প্রবাহিত হয়ে নদীটি বাংলাদেশের দিনাজপুর হয়ে নওগাঁ জেলার ধামুইরহাট, পত্নীতলা, মহাদেবপুর, মান্দা অতিক্রম করে আত্রাই উপজেলায় প্রবেশ করেছে। এরপর আত্রাই উপজেলা পরিষদের কাছে এসে দক্ষিণ দিকে মোড় নিয়ে নাটোরের সিংড়া হয়ে চলনবিলের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে শেষ পর্যন্ত যমুনা নদীতে মিলিত হয়েছে।

ঐতিহাসিকভাবে এই নদীটি উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ নদী হিসেবেও পরিচিত। আত্রাই উপজেলা পরিষদের উত্তর দিকে মোড় নিয়ে এ নদী থেকে ‘গুড় নদী’ নামে একটি শাখা নদী সিংড়া অভিমুখে প্রবাহিত হয়েছে।

তবে কালের বিবর্তনে এক সময়ের প্রমত্ত আত্রাই নদী এখন প্রায় মরা নদীতে পরিণত হয়েছে। বর্তমানে নদীটির অবস্থা দেখে অনেকেই একে নদী না ভেবে খাল মনে করেন।

স্থানীয়দের মতে, গত শতাব্দীর আশির দশকে নওগাঁর আত্রাই উপজেলা পরিষদের সংলগ্ন এলাকায় আত্রাই নদীর ওপর মাত্র একটি গেট বিশিষ্ট একটি স্লুইসগেট নির্মাণ করা হয়। এরপর থেকেই নদীর পানির স্বাভাবিক প্রবাহ কমে যেতে থাকে। ধীরে ধীরে নদীটি শুকিয়ে গিয়ে প্রায় মৃতপ্রায় অবস্থায় পৌঁছেছে।

এদিকে শুষ্ক মৌসুমে উপজেলার পাঁচপাকিয়া থেকে বিপ্রবোয়ালিয়া হয়ে পারবিশা পর্যন্ত নদীর বুকজুড়ে বিস্তীর্ণ ফসলের মাঠ তৈরি হয়েছে, যা এখন অনেকটাই দৃষ্টিনন্দন দৃশ্যের সৃষ্টি করেছে।

বিপ্রবোয়ালিয়া গ্রামের গোলাম মোস্তফা, জিল্লুর রহমান, খোদ্র বোয়ালিয়া গ্রামের আব্দুল মজিদ এবং কাঁন্দওয়ালমা গ্রামের ওহিদুল রহমানসহ স্থানীয় কৃষকরা জানান, আগে এই নদীতে সারা বছর পানি থাকত এবং তারা মাছ শিকার করতেন। এখন শুষ্ক মৌসুমে নদীতে পানি না থাকায় নদীর বুকজুড়ে বোরো ধানসহ বিভিন্ন ফসলের আবাদ করছেন তারা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper