
মোঃ মনির হোসেন, শাহজাদপুর উপজেলা প্রতিনিধিঃ
শাহজাদপুর চৌকি আদালত ভবনে উপজেলার বিভিন্ন প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে প্রতিদিন শত শত বিচারপ্রার্থী বিচার পাওয়ার আশায় আদালতে আসেন।
কিন্তু আদালত প্রাঙ্গণে আগত বিচারপ্রার্থীদের তৃষ্ণা নিবারণের জন্য থাকা একমাত্র নলকূপটি দীর্ঘদিন ধরে বিকল অবস্থায় রয়েছে বলে অভিযোগ উঠেছে। ফলে দূরদূরান্ত থেকে আসা মানুষকে বিশুদ্ধ পানির অভাবে ভোগান্তি পোহাতে হচ্ছে।
স্থানীয়দের দাবি, দ্রুত নলকূপটি মেরামত করে সচল করা হলে আদালতে আগত বিচারপ্রার্থী ও সাধারণ মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে।