
মুহঃ কাওসার আলী, গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় “দূর্যোগ প্রস্তূতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে দশটায় উপজেলা সভাকক্ষে র্যালি, অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৪-চাঁপাইনবাবগঞ্জ দুই আসনের সংসদ সদস্য ড. মুঃ মিজানুর রহমান।
সভায় বক্তব্য রাখেন গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক, কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন, উপজেলা শিক্ষা অফিসার ইছাহাক আলি, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফরহাদ আলম চৌধুরী, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, রহনপুর ইউনিয়ন চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, বাংগাবাড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারিকুল ইসলাম সাদ্দাম, গোমস্তাপুর উপজেলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ইনচার্জ মুহাতাব আলী, চৌডালা ইউনিয়ন চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, রাধানগর চেয়ারম্যান মতিউর রহমান, বোয়ালিয়া চেয়ারম্যান শামিউল আলম শ্যামল, গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডল, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি নূর মোহাম্মদ, রহনপুর রিপোর্টার্স ক্লাব সভাপতি নাহিদ ইসলাম, গোমস্তাপুর স্বাধীন প্রেসক্লাব সভাপতি আলাউদ্দিন যে পারভেজ ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।
সভায় দুর্যোগ মোকাবিলা ও প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা ও কার্যক্রম পরিচালনা করা হয়।