1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
রাজবাড়ীর বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২১টি দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি - আমার সকাল ২৪ |
১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বুধবার| বিকাল ৩:১৫|
ব্রেকিং নিউজ:
পানিসারা ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন, ৪৯৬ নারী পেলেন টাকা আজমপুর স্টেশনে সিগন্যাল চুরি ও রহস্যময় কার্যক্রম: স্থানীয়দের অভিযোগ জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্রছাত্রীদের ঈদ উপহার বিতরণ ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ: প্রধান আসামি গ্রেফতার কেশবপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় কৃষকদল নেতাসহ ৪ জনকে কুপিয়ে গুরুতর জখম নওগাঁর আত্রাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন পীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন তেজগাঁওয়ে মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্য গ্রেফতার গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি সচেতনতামূলক সভা চট্টগ্রামের সীতাকুন্ডে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ সন্ত্রাসী আটক রাজবাড়ীর বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২১টি দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি নওগাঁর বদলগাছী শশান ঘাটে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার বান্দরবান লামায় ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন চট্টগ্ৰামের সড়ক দুর্ঘটনায় ফুডপান্ডা ডেলিভারিম্যান নিহত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিল গুরুদাসপুর–বড়াইগ্রাম সীমান্তে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার লামায় ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রমের উদ্বোধন লামায় ফ্যামিলি কার্ড বিতরণে প্রস্তুতি, এমপির সঙ্গে স্থানীয় নেতাদের মতবিনিময় রাজশাহীর তানোরে জিওলমারি এলাকায় একটি তুলার গোডাউনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে বরগুনায় মাদক কারবারি আটক স্বল্প খরচে আধুনিক রোগ নির্ণয় সেবা দিচ্ছে “ডক্টরস ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার” নান্দাইলে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালিত রাজশাহী সিটিতে তেলের সংকট, পাম্পে দীর্ঘ লাইন — মোটরসাইকেলে ৩০০ টাকার বেশি জ্বালানি দিচ্ছে না বাকেরগঞ্জে ছাত্রদল সভাপতির ওপর হামলা: প্রধান আসামি রানা মেম্বার ঢাকায় গ্রেফতার লাকসামে শ্রমিককে হাত-পা বেঁধে মারধরের অভিযোগ: ছাত্রদল নেতাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা, তদন্ত শুরু মাগুরার শ্রীপুরে তেলের সংকট, বিপাকে যানবাহন চালকরা শাহজাদপুরে গাছ ফেলে পিক-আপ থামিয়ে ছিনতাই, গরুচোর অপবাদে ড্রাইভার-হেল্পারকে গণধোলাই; গাড়িতে আগুন প্রটোকল ভেঙে কৃষকের মাঠে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি রাজশাহীতে তেলের সংকট: পাম্পে লম্বা লাইন, দাম এখনও স্বাভাবিক আমতলীতে সিএনজি স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, দুইজন আহত কেশবপুরে অনলাইন জুয়ার ফাঁদে যুবকের মৃত্যু ঝিকরগাছা প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আলীকদমে সেনা ক্যান্টিন চেকপোস্টে দুই রোহিঙ্গা আটক নলছিটিতে প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধানের ব্যবসার নামে প্রতারণা, চুকনগরের রেজাউল ও সবুর আটক কসবায় পৃথক অভিযানে ১৭২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ মাদক কারবারি নোয়াখালীতে খাল থেকে বস্তাবন্দী গলাকাটা যুবকের লাশ উদ্ধার

রাজবাড়ীর বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২১টি দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি

জিহাদুল ইসলাম
  • আপলোডের সময় : বুধবার, মার্চ ১১, ২০২৬,
রাজবাড়ীর বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২১টি দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি
রাজবাড়ীর বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২১টি দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি

রাজবাড়ীর বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২১টি দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি
জিহাদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, ঢাকা:
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাটের গুদাম, তুলার মিল, গ্যাস সিলিন্ডার, কাপড় ও মুদিখানাসহ মোট ২১টি দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, এ ঘটনায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ফায়ার সার্ভিসের তিন সদস্য—সোহেল রানা, মাহাফুজুর রহমান ও নুর আমিন ইমন—আহত হন। তারা বর্তমানে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, বাজারে পানির কোনো পাম্পের ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে বেশি সময় লেগেছে এবং এতে ক্ষতির পরিমাণ বেড়েছে। পাট ব্যবসায়ী মিলন সিকদার জানিয়েছেন, তার গুদামে ২০০ মণের বেশি পাট ছিল, যার বর্তমান বাজার মূল্য প্রায় ১২ লাখ টাকা।

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. সোহেল রানা প্রাথমিকভাবে ধারণা করছেন, পাটের গুদামের পাশে থাকা একটি তুলার মিল থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এছাড়া আশপাশে পুকুর না থাকায় দূরের দুটি পুকুর থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে হয়েছে।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ত্রাণ ও দুর্যোগ তহবিল থেকে সহযোগিতা প্রদান করা হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper