
ইনকিয়াদ আহম্মেদ রাফিন, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছা উপজেলায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৯ মার্চ (সোমবার) বিকাল ৫টায় পৌর সদরের রাজাপর্টিস্থ সমিতির নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
মাহফিলে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোঃ গাজী মোস্তফা কবির উদ্দিন এবং কার্যকরী সভাপতি ইকবাল আহমেদ সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, সাবেক প্রধান শিক্ষক মাস্টার আব্দুল মজিদ, আব্দুস সামাদ, জেলা সভাপতি মাস্টার শামিম, উপজেলা সেক্রেটারি আশিকুজ্জামান, সহকারী শিক্ষক হাসানুর রহমান, আব্দুর রশিদ, সাবেক অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, ইসমাইল হোসেন সোহাগসহ অন্যান্য শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ।
বক্তারা রোজার তাৎপর্য্য ও গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন এবং শিক্ষকদের আদর্শ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া-মোনাজাত করা হয়।