
নলছিটি প্রতিনিধি –
ঝালকাঠির নলছিটি উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় সিনিয়র সাংবাদিকসহ প্রেসক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ একরামুল করিম মিঠু। প্রেসক্লাবের আহ্বায়ক মোহাম্মদ মোহসীনের সভাপতিত্বে অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিকবৃন্দ ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ইফতারের পর দেশ ও জাতির কল্যাণ, রমজানের ফজিলত কবুল এবং সকলের সুস্থতা ও মঙ্গলের জন্য বিশেষ মোনাজাত পরিচালিত হয়। অংশগ্রহণকারীরা রমজানের পবিত্র মাসে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ়করণের ওপর গুরুত্বারোপ করেন এবং সাংবাদিক সমাজের ঐক্যের অঙ্গীকার পুনঃব্যক্ত করেন।
নলছিটি উপজেলা প্রেসক্লাবের এ ধরনের আয়োজন স্থানীয় সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।