
ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
যশোরের ঝিকরগাছায় নির্বাচনী পরবর্তী সহিংসতায় আহত কর্মীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন এমপি ডা: ফরিদ। ৭ মার্চ (শনিবার) সকাল ১০ টায় উপজেলা জামায়াতের আয়োজনে লাউজানী আল -হেলাল কমপ্লেক্স এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠান উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খাঁন, সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রকিম, ঝিকরগাছা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আতিয়ার রহমান সহ বিভিন্ন ইউনিয়ন জামায়াতের ও শিবিরের নেতৃবৃন্দ।
এ সময় এমপি ডা: ফরিদ তার বক্তব্যে বলেন দু: ষ্কৃতকারী কোনো দলের নয় এরা যদি আক্রমন করতে চাই তাহলে আইন হাতে নেওয়া যাবে না প্রয়োজনে এদেরকে প্রশাসনের হাতে সপোর্দ করতে হবে। স্থানীয় পর্যায়ে যেকোনো সমস্যা সমাজের প্রথমে সুশীল ভাইদের মাধ্যমে সমাধান করার চেষ্টা করবেন। যারা অসুস্থ আছেন এবং চিকিৎসায় আছেন তাদের সুস্থতার জন্য দোয়া করি।
জানা গেছে, ঝিকরগাছা ও চৌগাছা উপজেলায় দলীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে ১৫০ শত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করবেন।