1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগে জামালপুরে মানববন্ধন - আমার সকাল ২৪ |
৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শুক্রবার| রাত ৮:৩৪|
ব্রেকিং নিউজ:
পুলিশের ভাবমূর্তি কোনোভাবে ক্ষুণ্ণ করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী তুরস্কে গ্যাস সিলিন্ডার লিকেজে ব্রাহ্মণবাড়িয়ার বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু শিশুদের ঝগড়া নিয়ে অষ্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ২৫ নওগাঁর আত্রাইয়ে অধিক জমিতে ভুট্টা চাষ, বাম্পার ফলনের সম্ভাবনা মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের পৃথক অভিযানে প্রায় ৩১ লক্ষ টাকার জাটকা জব্দ রাজধানীতে ২৫ লাখ টাকার জাল নোটসহ দুই তরুণ গ্রেফতার পদ্মা সেতু এলাকায় ডিবির অভিযানে ২৫০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার রামগঞ্জে প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জামাতের সংবর্ধনা ও ইফতার পার্টি চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার উদ্যোগে দুআ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যশোরে ২ লাখ ২৭ হাজার টাকার মাদক উদ্ধার করেছে ৪৯ বিজিবি নীলফামারীর কিশোরগঞ্জে আমের মুকুলে ভরে উঠেছে গাছ লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জে শ্রমিকদল নেতার বিতর্কিত কর্মকাণ্ডে ক্ষোভ, বহিষ্কারের দাবি ফরিদপুরে সার ডিলারদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান গোমস্তাপুরে ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান জগন্নাথপুরে আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬ প্রবাসী সম্মাননা প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড়ে ট্রাক-পিকআপে অতিরিক্ত চাঁদা আদায়ের অভিযোগ ভিত্তিহীন দাবি বগুড়ার দুপচাঁচিয়ায় গাঁজাসহ তিনজন গ্রেফতার হাজিরবাগে ইফতার মাহফিলে নবনির্বাচিত এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদকে সংবর্ধনা ঐতিহ্যবাহী নাভারণ পশুহাটের পুনরায় উদ্বোধন উলিপুরে অবৈধ ইটভাটায় অভিযান: দুই ভাটায় ৪ লক্ষ টাকা জরিমানা, স্থাপনা ভেঙে দেওয়া উলিপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান লৌহজংয়ে চুরির অভিযোগে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু মৃত্যুর ঘটনায় ২৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৫ ঈদুল ফিতর উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুর জেলা পরিবহন ও জ্বালানি ব্যবসায়ীদের সঙ্গে পুলিশ সুপারের আলোচনা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আরিফ ও তার স্ত্রী মাদকসহ আটক অতিরিক্ত দামে বিক্রি: রামপালে তিন ব্যবসায়ীকে জরিমানা ব্রাহ্মণবাড়িয়ায় নিত্যপণ্যের বাজারে অভিযান, লাখ টাকা জরিমানা বেগমগঞ্জের রসুলপুরে চলাচলের রাস্তায় খুঁটি, সৃষ্টি হয় জনদুর্ভোগ ছাতকে নবনির্বাচিত এমপি কলিম উদ্দিন আহমেদের মতবিনিময় সভা রোজা মুখেই পাওনা টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২০ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মচারীর ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত রৌমারী-চিলমারী ফেরি থমকে গেছে, নীরব বালুচরে আটকা ঝিকরগাছায় নলকূপে গোসলকালে শিশুকে পেটানোর অভিযোগ কুড়িগ্রামে স্ত্রীর স্বীকৃতির দাবিতে চাঁদপুরের যুবতীর অনশন বিজয়নগরে ২০ কেজি গাঁজা উদ্ধার, ৩ মাদক কারবারী গ্রেফতার যশোরে আন্তঃজেলা বাইক চোরচক্রের দুই সদস্য গ্রেফতার সাবেক ছাত্রদল নেতা এ.এল.এম কাওছারের পৃষ্ঠপোষকতায় দোয়া ও ইফতার মাহফিল কক্সবাজারে আলোর ছোঁয়া যুব ফ্রেন্ডশিপ ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল গোপালগঞ্জে ৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার, ঢাকা-খুলনা মহাসড়কে মাদকবিরোধী অভিযান জোরদার ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১২২৮ মামলা পুলিশের ভাবমূর্তি কোনোভাবে ক্ষুণ্ণ করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগে জামালপুরে মানববন্ধন

জিহাদুল ইসলাম
  • আপলোডের সময় : বুধবার, মার্চ ৪, ২০২৬,
ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগে জামালপুরে মানববন্ধন
ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগে জামালপুরে মানববন্ধন

ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগে জামালপুরে মানববন্ধন

জিহাদুল ইসলাম
স্টাফ রিপোর্টার, ঢাকা

আজ মঙ্গলবার (০৩-০৩-২৬) জামালপুর সদর উপজেলার রামনগর সাতরাস্তা মোড়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। দুপুর তিনটার দিকে শহরের দয়াময়ী মোড়ে ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী সোহেল, সাবেক ছাত্রদল নেতা মানিক, জেলা যুবদল নেতা ইমরানসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা জানান, গতকাল (০২-০৩-২৬) রাতে রামনগর সাতরাস্তা মোড়ে সোহেল তার দোকানে একটি ফেস্টুন টানান। ওই ফেস্টুনে তিনি যুবদল নেতা সোহেল রানা খানকে মেয়র হিসেবে দেখতে চাওয়ার কথা উল্লেখ করেন। অভিযোগ রয়েছে, ফেস্টুন টানানোর কিছুক্ষণ পর ওয়ার্ড বিএনপির কয়েকজন নেতাকর্মী সেটি নামিয়ে নিয়ে পুড়িয়ে দেয়। এ সময় দোকানেও ভাঙচুর চালানো হয় বলে দাবি করেন বক্তারা।

তারা বলেন, যারা এ ধরনের ভাঙচুর ও নাশকতায় জড়িত, তারা প্রকৃত বিএনপি কর্মী হতে পারে না। অভিযুক্তদের স্থায়ীভাবে বহিষ্কার ও দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।

এ ঘটনায় কয়েকজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৯ থেকে ১১ জনকে আসামি করে জামালপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মানববন্ধন থেকে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়।

জামালপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযোগ পাওয়ার পর বিষয়টি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রমাণ সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper