
বগুড়া জেলার সরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের অংশগ্রহণে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের করতোয়া সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বগুড়ার সংসদ সদস্য মীর শাহে আলম, এবং সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান। সভার আয়োজন করেছে বগুড়া জেলা প্রশাসন।
সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা তাদের দপ্তরের চলমান কার্যক্রম, সমস্যা এবং সম্ভাবনা নিয়ে মতামত ব্যক্ত করেন। উন্মুক্ত আলোচনায় উন্নয়ন কার্যক্রমের গতি বৃদ্ধি, জনসেবার মানোন্নয়ন, এবং দপ্তরসমূহের পারস্পরিক সমন্বয় জোরদারের গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা হয়।