1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
বাঁশখালী উপজেলাতে রাতের আঁধারে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান - আমার সকাল ২৪ |
২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সন্ধ্যা ৬:৪২|
ব্রেকিং নিউজ:
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ চার বাংলাদেশি আহত ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীকে এমপির চিঠি সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কে মুখোমুখি সংঘর্ষে অটোরিক্সা চালক কয়েছ আহমদ নিহত শার্শা উপজেলা-এ ভেজাল গুড় তৈরির অভিযোগ বগুড়ায় সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা বগুড়ায় র‍্যাব-১২’র অভিযানে ৯৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীকে এমপির চিঠি বাঁশখালী উপজেলাতে রাতের আঁধারে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান ছাতক-এ মসজিদের টাকার বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১ বগুড়ায় সরকারি দপ্তরগুলোর সঙ্গে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত বগুড়ার গাবতলীতে টাপেন্টাডলসহ দুই যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিন করে কারাদণ্ড গাজীপুরের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা এক অজ্ঞাত কিশোরকে হত্যার পর তার মরদেহে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। উপজেলার তেলিহাটি ইউনিয়ন এর টেংরা গ্রামে এ ঘটনা ঘটে। চাঁদা দাবির অভিযোগে গুরুদাসপুরে যুবদল নেতা গ্রেপ্তার প্রবাসে ঐক্যের বন্ধনে সুনামগঞ্জবাসী: মন্ট্রিয়ালে ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝিকরগাছায় ছাত্রশিবির সভাপতির ওপর হামলা: ঘটনাস্থল পরিদর্শনে এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বগুড়ার একজন পুরুষ আব্দুস সামাদ থেকে স্বনামধন‌্য সমাজকর্মী ও শিক্ষা‌বিদ ড. হোসনে আরা হয়ে উঠার গল্প সালথা উপজেলা সরকারি জমি দখল নিয়ে সংঘর্ষ, আহত ১৫ তালতলীতে উপকূলীয় মৎস্যজীবী ইস্যুতে সাংবাদিকদের প্রশিক্ষণ ধামরাইয়ে ভুয়া চিকিৎসায় নারীর মৃত্যু, হাসপাতাল থেকে পালিয়েছে চিকিৎসক চট্টগ্রামে সাবেক এমপির বাসভবনে সশস্ত্র হামলা গাজীপুরে নিখোঁজ মাদ্রাসাছাত্রের অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা গড়ে তোলার ঘোষণা দিলেন এমপি কয়ছর আহমেদ র‌্যাবের অভিযানে হত্যা মামলার ৬ আসামি গ্রেফতার জামায়াত নেতার মৃত্যুর প্রতিবাদে জীবননগরে বিক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম সরকারি জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১৫ মেলান্দহে বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র: ‘অন্যায়ের ঠাঁই হবে না মেলান্দহে বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র: — এমপি বাবুল বগুড়ায় ৬,৯৫০ পিস ইয়াবাসহ শংকর গ্রেফতার: ডিএনসির অভিযান রামপালে প্রতিমন্ত্রী ড. শেখ ফারিদুল ইসলামের সম্মানে গণসংবর্ধনা ও ইফতার মাহফিল বরগুনায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অভিযান: ২ ভারতীয়সহ ৩ জন আটক, ইয়াবা উদ্ধার সুনামগঞ্জ হাওরে ফসলরক্ষা বাঁধ: সময়মতো কাজ শেষের কড়াকড়ি নির্দেশ পানিসম্পদ মন্ত্রীর বগুড়ায় নাবিল পরিবহনের বাসে ৪০ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ নারী যশোরে দুই সেতুর ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ ইরান-ইসরাইল সংঘাত: খামেনির মৃত্যুর খবর, নেতৃত্বে তিন সদস্যের পরিষদ লক্ষ্মীপুরে ইফতারের আগমুহূর্তে গুলিবর্ষণ: যুবক হাসপাতালে ভর্তি আজমিরীগঞ্জের কাকাইলছেও গ্রামে শতাধিক পরিবারের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ পাবনার ঈশ্বরদীতে দাদি ও নাতনির মরদেহ উদ্ধার, ধর্ষণের পর হত্যার আশঙ্কা কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অভিযান: ২ ভারতীয়সহ ৩ জন আটক, ইয়াবা উদ্ধার “জগন্নাথপুর বাজারে ব্যবসায়ীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত”

বাঁশখালী উপজেলাতে রাতের আঁধারে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান

জিহাদুল ইসলাম
  • আপলোডের সময় : সোমবার, মার্চ ২, ২০২৬,
বাঁশখালী উপজেলাতে রাতের আঁধারে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান তথ্য ফাঁসের অভিযোগে ৩ জনকে কারাদণ্ড
বাঁশখালী উপজেলাতে রাতের আঁধারে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান তথ্য ফাঁসের অভিযোগে ৩ জনকে কারাদণ্ড

বাঁশখালী উপজেলাতে রাতের আঁধারে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান

তথ্য ফাঁসের অভিযোগে ৩ জনকে কারাদণ্ড

জিহাদুল ইসলাম
বিশেষ প্রতিনিধি, ঢাকা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলাতে রাতের আঁধারে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে তথ্য ফাঁসের অভিযোগে তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র মোবাইল কোর্ট অভিযান পরিচালনার সময় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে মাটি কাটার সঙ্গে সংশ্লিষ্টদের আগাম সতর্কবার্তা দিয়ে আসছিল। ফলে গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট টিম ঘটনাস্থলে পৌঁছালেও একাধিকবার অভিযান ব্যর্থ হয়। অভিযানের তথ্য ফাঁস হয়ে যাওয়ায় মাটি কাটার কাজে ব্যবহৃত এক্সক্যাভেটর ও মিনি ড্যাম্পার ট্রাক নিয়ে পালিয়ে যায় সংশ্লিষ্টরা।

সর্বশেষ সোমবার (২ মার্চ) রাত ১২টা থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার দুটি স্থানে গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উপজেলার জালিয়াঘাটা এলাকায় অভিযানকালে আগাম তথ্য পেয়ে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করলেও পরবর্তীতে পুরো এলাকায় তল্লাশি চালিয়ে একাধিক সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়।

এ সময় মো. রিদুয়ান (২৯), নুরুল আলম (৪৫) ও মো. ইব্রাহিম (৪৫)-এর ফোনকল রেকর্ডে অভিযানের তথ্য সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দেওয়ার প্রমাণ পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, দীর্ঘদিন ধরে মোবাইল কোর্ট অভিযানের খবর পেয়ে মাটি কাটার সঙ্গে জড়িতদের ফোনে সতর্ক করে পালিয়ে যেতে সহায়তা করতেন। বিনিময়ে এ চক্রটি মাটি কাটার লভ্যাংশ ভোগ করত।

এ ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনা করে মো. রিদুয়ানকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং নুরুল আলম ও মো. ইব্রাহিমকে ১৫ (পনেরো) দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

উল্লেখ্য, মো. রিদুয়ানের বিরুদ্ধে পূর্বে বাঁশখালীর পাহাড়ি অঞ্চলে অবৈধ মাটি কাটার একাধিক অভিযোগ থাকলেও এবারই প্রথম তাকে মোবাইল কোর্টের অভিযানে আটক করা সম্ভব হয়েছে।

প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কৃষি জমি ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper