
ঢাকা, জিহাদুল ইসলাম:
বাংলাদেশের অর্থনীতি সাম্প্রতিক সময়ে কিছুটা স্থিতিশীলতার চেষ্টা করলেও, বর্তমানে তা গুরুতর ঝুঁকির মুখে। দেশের রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলারের রেকর্ড উচ্চতায় পৌঁছলেও, কেন্দ্রীয় ব্যাংকের নতুন পরিচালক মোস্তাকুর রহমান—যিনি নিজেও ৮৬ কোটি টাকার ঋণখেলাপী—নিয়োগ পাওয়ায় তা এখন সন্দেহের মধ্যে পড়েছে।
বিশেষজ্ঞরা মনে করেন, দেশের ঋণখেলাপি সিন্ডিকেটের জন্য ব্যাংক ও অর্থনীতি এখন ‘সেফ হাউজ’-এর মতো। তথ্য অনুযায়ী, একটি রাজনৈতিক দলের ৬২% সংসদ সদস্যের ঋণের পরিমাণ ১৮ হাজার ৮৬৮ কোটি টাকা। এই পরিস্থিতিতে, ঋণ আদায়ের পরিবর্তে মওকুফ বা শর্তহীন ছাড়ের সম্ভাবনা বেশি।
প্রসঙ্গত, রেমিট্যান্স যোদ্ধা ও সাধারণ মানুষের সঞ্চিত অর্থের নিরাপত্তা সংকটে, এবং দেশের অর্থনীতি দুর্নীতির ঝুঁকিতে রয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এই অবস্থায় অর্থনীতি যে সমৃদ্ধির পথে যাবে না, বরং দেউলিয়াত্বের দিকে ধাবিত হবে।