1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
কলাতলীতে গ্যাস পাম্পে বিস্ফোরণ: ১০ জন দগ্ধ, লাইসেন্স নেই প্রতিষ্ঠানের - আমার সকাল ২৪ |
২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| দুপুর ২:৫২|
ব্রেকিং নিউজ:
Test ফরিদপুরে ইজিবাইক চুরি মামলার মূল রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার কালীগঞ্জে রেললাইনের পাশে যুবকের লাশ উদ্ধার নওগাঁর আত্রাই আইডিয়াল বিএম কলেজের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে সৌন্দর্য বর্ধন ও কৃষ্ণচূড়া রোপণ নোয়াখালী-বেগমগঞ্জে শিশুমৃত্যু: নার্সের অবহেলা অভিযোগে উত্তেজনা সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত চট্টগ্রামে আবারও ভূমিকম্প শৈলকুপায় টিসিবির পণ্য নিয়ে বিরোধ, হামলায় আহত ২ রাজশাহী শাহমখদুম থানার পবা রাইসমিলপাড়ায় সাব্বির হত্যার প্রধান আসামি ৫ ঘণ্টায় গ্রেফতার সরকার পরিবর্তন, প্রশাসনে রদবদল—যোগ্যদের দায়িত্বে বসানোর দাবি আওয়ামী লীগ নেতাকর্মীদের জামিনের পর পুনরায় গ্রেফতারের নির্দেশ কলাতলীতে গ্যাস পাম্পে বিস্ফোরণ: ১০ জন দগ্ধ, লাইসেন্স নেই প্রতিষ্ঠানের ঢাকায় হাসপাতালে ভর্তি নাছির চৌধুরী-কে দেখতে দুই মন্ত্রী চৌগাছায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি ডা. ফরিদ বরগুনায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ এক গ্রেফতার সাভার বাসস্ট্যান্ডে সেনাবাহিনীর অভিযান: ছিনতাই ও মাদক চক্রের ৪ সদস্য আটক হবিগঞ্জে বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজা ও ৩ মাদক কারবারি আটক জগন্নাথপুরে নবনির্বাচিত এমপিকে শিক্ষক সমিতির সংবর্ধনা ঝিকরগাছা বাজারে এমপি ডা: ফরিদ’র জিরো টলারেন্স ঘোষণা তারাবির পর খেলতে গিয়ে নিখোঁজ, সেপটিক ট্যাংকে মিলল ৬ বছরের শিশুর মরদেহ ওসমানীনগরে মোবাইল কোর্টে ৭ ব্যবসায়ীর জরিমানা বান্দরবানে বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু নওগাঁয়ে দুর্নীতি ও মাদক রুখতে প্রশাসন-পুলিশ সর্বদা তৎপর ফরিদপুরে রমজান উপলক্ষে ট্রাফিক ও মার্কেট পরিদর্শন পুলিশের পাঁচথুপি মিয়াপাড়া মাদরাসার শিক্ষকদের সঙ্গে বগুড়া-৫ এমপির সৌজন্য সাক্ষাৎ ঢাকা-ভাঙ্গা রুটে চাঁদাবাজি বন্ধে এমপি হানজালার অভিযান ঠাকুরগাঁওয়ে কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, পাচারকারী গ্রেফতার বেতাগীতে মানসম্মত প্রাথমিক শিক্ষা ও দক্ষতা উন্নয়নে মতবিনিময় সভা বগুড়া শেরপুরে মহাসড়কে চাঁদাবাজি ও মাদক রোধে ‘জিরো টলারেন্স’ নীতি: জিএম সিরাজ এমপি রাজারহাটে নবনির্বাচিত এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত গুলিস্তানে ট্রাফিক বিশৃঙ্খলা, টিআই’র বিরুদ্ধে অবহেলার অভিযোগ দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের দেয়াল লেখন কর্মসূচি হাসপাতাল থেকে সড়ক—নিজেই পরিচ্ছন্নতা অভিযানে এমপি সালেহী রাজারহাটে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক সদকাতুল ফিতরের আদায়ের সঠিক হিসাব নামাজরত শিক্ষার্থীদের নিরাপত্তায় মানবঢাল হয়ে দাঁড়ালেন হিন্দু সহপাঠীরা ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ, শতভাগ অনলাইনে মিলবে টিকিট মেহজাবীন চৌধুরী উড়িয়ে দিলেন বিদেশি মদসহ আটক হওয়ার খবর, আইনি পদক্ষেপের ঘোষণা ১৩টি উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম শুরু

কলাতলীতে গ্যাস পাম্পে বিস্ফোরণ: ১০ জন দগ্ধ, লাইসেন্স নেই প্রতিষ্ঠানের

জিহাদুল ইসলাম
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৬,
কলাতলীতে গ্যাস পাম্পে বিস্ফোরণ: ১০ জন দগ্ধ, লাইসেন্স নেই প্রতিষ্ঠানের
কলাতলীতে গ্যাস পাম্পে বিস্ফোরণ: ১০ জন দগ্ধ, লাইসেন্স নেই প্রতিষ্ঠানের

কলাতলীতে গ্যাস পাম্পে বিস্ফোরণ: ১০ জন দগ্ধ, লাইসেন্স নেই প্রতিষ্ঠানের

জিহাদুল ইসলাম
বিশেষ প্রতিনিধি, ঢাকা

কক্সবাজার শহরের কলাতলী এলাকায় নবনির্মিত ‘এন আলম’ গ্যাস পাম্পে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন। বুধবার সন্ধ্যায় গ্যাস লিকেজের ঘটনা ঘটে এবং রাত সাড়ে ১০টার দিকে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লিক হওয়া গ্যাস বাতাসে ছড়িয়ে আশপাশের পুরো এলাকা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। আতঙ্ক ছড়িয়ে পড়ে আদর্শ গ্রাম, চন্দ্রিমা হাউজিং ও জেলখানা এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলাতলী থেকে বাসটার্মিনালগামী সড়ক সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

স্থানীয় আদর্শ গ্রাম সমাজ কমিটির সভাপতি মোহাম্মদ নাসির জানান, গ্যাস লিকের পর ট্যাংকি থেকে গ্যাস ছেড়ে দিয়ে এলাকাবাসীকে সতর্ক করতে মাইকিং করা হয়—আগুন না ধরাতে ও ধূমপান থেকে বিরত থাকতে অনুরোধ জানানো হয়। তবে কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। স্থানীয়দের ধারণা, অসতর্কভাবে জ্বালানো সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর কক্সবাজার কার্যালয়ের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন রাত ১২টার দিকে জানান, ছড়িয়ে পড়া গ্যাসের কারণে বড় ধরনের বিস্ফোরণের ঝুঁকি তৈরি হয়েছিল। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করে। সহায়তায় ছিল বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

তিনি আরও জানান, গ্যাস স্টেশনটির ফায়ার সার্ভিসের অনুমোদন বা লাইসেন্স ছিল না। প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এলেও ট্যাংকি থেকে মাঝে মাঝে আগুন জ্বলে উঠছে, ফলে এখনও ঝুঁকি পুরোপুরি কাটেনি।

কক্সবাজার সদর হাসপাতাল-এর জরুরি বিভাগের এক মেডিকেল কর্মকর্তা জানান, দগ্ধ ১০ জনকে হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে ৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ (চমেক) পাঠানো হয়েছে। ২ জন সদর হাসপাতালে ভর্তি রয়েছেন এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। চমেকে পাঠানো অন্তত ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ ঘটনায় অন্তত ৩০টি পর্যটকবাহী জিপগাড়ি পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন জিপ মালিক শামসুদ্দিন। পাম্পের আশপাশে গাড়িগুলো পার্কিং করা ছিল।

এদিকে, ঘনবসতিপূর্ণ লোকালয় ও আবাসিক এলাকার ভেতর থেকে গ্যাস পাম্প সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper