1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
কুড়িগ্রামে গভীর রাতে ‘রোবট’ আতঙ্ক - আমার সকাল ২৪ |
১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| দুপুর ১:১০|
ব্রেকিং নিউজ:
ঝিকরগাছার স্বর্ণালী প্রতিবন্ধী বিদ্যালয়: আন্তর্জাতিক স্বীকৃতি ও আর্তমানবতার দৃষ্টান্ত একই দিনে বিয়ানীবাজারের দুই জনের সড়ক দুর্ঘটনায় মৃত্যু সুনামগঞ্জে ছাত্রশিবিরের স্বাগত র‌্যালি অনুষ্ঠিত নোয়াখালীর পুলিশ কে.জি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত নোয়াখালীতে পুলিশের বিভাগীয় পদোন্নতি অনুষ্ঠান নবগঠিত সরকারকে বিএসকেপির অভিনন্দন, সাংবাদিক নিরাপত্তায় কার্যকর পদক্ষেপের আহ্বান মাহে রমজানের পবিত্রতা রক্ষায় তাড়াইলে দারুল কুরআনের স্বাগত মিছিল বগুড়া শেরপুরে ফেয়ারডিল ও গাঁজা সহ তিনজন গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান: ইয়াবা ও নগদ অর্থসহ আটক একজন বাগআঁচড়ায় অনিন্দ্য ইসলাম অমিতের প্রতিমন্ত্রী হওয়ায় আনন্দ মিছিল নব-নির্বাচিত প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদকে শুভেচ্ছা বেতাগীতে বাজার মনিটরিং ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান উলিপুরে প্রাচীন মন্দিরে চুরি, মূর্তি ও পূজার সামগ্রী হারিয়ে গেলো উদ্বোধনের আগেই ফাটল: বান্দরবানে প্রাণিসম্পদ দপ্তরের কোটি টাকার ভবন এখন মরণফাঁদ নোয়াখালীতে নিষিদ্ধ আ’লীগ কার্যালয় খোলার ঘটনায় আটক ৫ আলীকদমে জামায়াতের পবিত্র মাহে রামাদান উপলক্ষে স্বাগত র‍্যালী অনুষ্ঠিত পার্বতীপুরে বাংলাদেশ আওয়ামী লীগ অফিস খুলতে গিয়ে ৫ নেতাকর্মী আটক দৌলতপুরে মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের জেল কুড়িগ্রামে গভীর রাতে ‘রোবট’ আতঙ্ক নওগাঁর আত্রাইয়ে রমজান মাস উপলক্ষে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রয় শুরু অপপ্রচারের বিরুদ্ধে রামপালে ইসলামিক ফাউন্ডেশন–এর জোরালো মানববন্ধন রাজশাহীতে ছাত্রদল নেতা তপনের উদ্যোগে মিষ্টি বিতরণ ও দোয়া মাহফিল নজরুল ইসলাম খান প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগপ্রাপ্ত মিছিল শেষে নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ব্যানার স্থাপন জামালপুর-১: এম রশিদুজ্জামান মিল্লাতের প্রতিমন্ত্রী পদে দায়িত্ব গ্রহণে নতুন আশা তুরাগে এনসিপি নেতার ওপর সন্ত্রাসী হামলা, চাঁদা দাবির অভিযোগ আলীকদমে বিশেষ অভিযানে গ্রেফতার ৩ পলাতক আসামী প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন নতুন মন্ত্রিসভার প্রথম কর্মদিবস: সচিবালয়ে উৎসবের আমেজ উৎসবকালীন বাজারে বাংলাদেশ: কেন দাম বাড়ে, বিশ্ববাজারে ছাড়? বুধবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার (১৮ ফেব্রুয়ারি, ২০২৬) স্বর্ণের দাম টানা দুই দফায় কমলো ৫,৪৮২ টাকা প্রধানমন্ত্রী তারেক রহমান তিন মন্ত্রণালয় ও বিভাগ নিজ হাতে সামলাবেন ডিসি আব্দুল বারি শপথ গ্রহণ করলেন শামসুল ইসলাম সূর্য প্রতিমন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা ময়মনসিংহ-৯ আসনের এমপি ইয়াসের খান চৌধুরী প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী শেখ ফরিদুলের তিন মন্ত্রণালয়ে দায়িত্ব পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে ছাত্রনেতার ফুলেল শুভেচ্ছা ব্রাহ্মণবাড়িয়ায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

কুড়িগ্রামে গভীর রাতে ‘রোবট’ আতঙ্ক

মুহা. সোলায়মান গনি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬,
কুড়িগ্রামে গভীর রাতে ‘রোবট’ আতঙ্ক
কুড়িগ্রামে গভীর রাতে ‘রোবট’ আতঙ্ক

কুড়িগ্রামে গভীর রাতে ‘রোবট’ আতঙ্ক

মুহা. সোলায়মান গনি
স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার একটি সীমান্তঘেঁষা বাজারে গভীর রাতে সিসি ক্যামেরায় রোবটসদৃশ একটি রহস্যময় বস্তু ধরা পড়েছে। চার পায়ে লাফিয়ে দ্রুতগতিতে এগিয়ে যেতে দেখা যায় সেটিকে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ভারতীয় সীমান্ত থেকে প্রায় দুই কিলোমিটার ভেতরে বলদিয়া ইউনিয়নের মিলনী বাজারে অবস্থিত আলাউদ্দিন হার্ডওয়ার নামের একটি দোকানের সিসি ক্যামেরায় সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৩টা ৩৫ মিনিটে দৃশ্যটি রেকর্ড হয়। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে দোকান মালিক রোকনুজ্জামান রোকন ও তার ভাই নাজমুল হোসেন আগের দিনের ফুটেজ পর্যালোচনা করতে গিয়ে বিষয়টি দেখতে পান।

ফুটেজে দেখা যায়, আলোযুক্ত চার পা বিশিষ্ট একটি বস্তু দ্রুত লাফিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সঙ্গে অস্বাভাবিক শব্দও শোনা যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই সেটি ক্যামেরার ফ্রেমের বাইরে চলে যায়। পরে ভিডিওটি মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে স্থানীয়দের মধ্যে নানা জল্পনা-কল্পনা শুরু হয়।

দোকান মালিক রোকনুজ্জামান রোকন বলেন,
“আগে আমাদের দোকানে চুরি হয়েছিল। এরপর নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা স্থাপন করি। ফুটেজ চেক করতে গিয়ে দেখি রাত সাড়ে তিনটার পর দোকানের সামনে দিয়ে রোবটের মতো কিছু দ্রুতগতিতে দৌড়ে যাচ্ছে।”

তার ভাই নাজমুল হোসেন জানান,
“ওই রাতে পাশের বাড়িতে গরু চুরির ঘটনা ঘটে। সে কারণে ফুটেজ দেখছিলাম। প্রথমে মনে হয়েছিল সাইকেল যাচ্ছে। পরে দেখি চার পায়ে লাফিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর একটি মোটরসাইকেল দ্রুতগতিতে যায় এবং আবার ফিরে আসে।”

পাশের মুদি দোকানদার নূর মোহাম্মদ মিয়া বলেন,
“রাতে দোকানেই ছিলাম। রাত তিনটার পর অদ্ভুত শব্দ শুনতে পাই। টিনের ফাঁক দিয়ে দেখি মাথায় লাইট লাগানো চার পায়ের মতো কিছু লাফিয়ে যাচ্ছে। দেখে ভয় পেয়ে যাই।”

ঘটনার খবর ছড়িয়ে পড়লে বুধবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সোনাহাট বিওপির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে কচাকাটা থানা পুলিশও খোঁজখবর নেয়। তবে বস্তুটি আদৌ কোনো প্রযুক্তিনির্ভর যন্ত্র, নাকি অন্য কিছু— সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কচাকাটা থানার এসআই কার্তিক চন্দ্র বলেন,
“আমরা ঘটনাস্থলে এসে তথ্য সংগ্রহ করেছি। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

মিলনী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শুকুর আলী বলেন,
“বাজারে মাঝেমধ্যে চুরির ঘটনা ঘটে। এমনিতেই আমরা উদ্বিগ্ন থাকি। নতুন এই ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে।”

সিসিটিভির ফুটেজে ধরা পড়া বস্তুটি দেখতে অনেকের কাছে মিলিটারি স্পাই রোবটের মতো মনে হলেও, সেটি আসলে কী—তা এখনো স্পষ্ট নয়। স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper