
নিউজ ডেস্ক, আমার সকাল ২৪
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরে রাজনৈতিক দৌড়ধাপে বড় চমক দেখিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। জেলার ৬টি আসনের মধ্যে ৫টিতে সরাসরি জয়ী হয়েছেন জামায়াতের প্রার্থীরা, আর একটিতে জোট সমর্থিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী জয়ী হয়েছেন।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান শুক্রবার ভোরে ফলাফল ঘোষণা করেন। রংপুরের আসনভিত্তিক ফলাফল নিম্নরূপ:
রংপুর-১ (গঙ্গাচড়া ও সিটি অংশ): মো. রায়হান সিরাজী (জামায়াত) – ১,৪৭,২৪৫ ভোট; বিএনপি প্রার্থী – ৬৯,১৩১ ভোট।
রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ): এটিএম আজহারুল ইসলাম (জামায়াত) – ১,৩৫,৫৫৬ ভোট; বিএনপি – ৮০,৫৩৮ ভোট।
রংপুর-৩ (সদর ও সিটি করপোরেশন): মাহবুবুর রহমান বেলাল (জামায়াত) – ১,৭৮,০৬৪ ভোট; বিএনপি – ৮৫,৪৯৮ ভোট।
রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা): আখতার হোসেন শাপলা (এনসিপি) – ১,৪৯,৯৬৬ ভোট; বিএনপি – ১,৪০,৫৬৪ ভোট।
রংপুর-৫ (মিঠাপুকুর): অধ্যাপক গোলাম রব্বানী (জামায়াত) – ১,৭৬,৪১১ ভোট; বিএনপি – ১,১৫,১১৬ ভোট।
রংপুর-৬ (পীরগঞ্জ): মো. নুরুল আমিন (জামায়াত) – ১,২০,১২৮ ভোট; বিএনপি – ১,১৭,৭০৩ ভোট।
রংপুরে মোট ভোটার সংখ্যা ২৫,৯৯,২০২ জন এবং ভোট কেন্দ্রে উপস্থিতি শতকরা ৬০–৭০ শতাংশের মধ্যে ছিল।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এবারের ফলাফল রংপুরে নতুন রাজনৈতিক শক্তির উত্থানের ইঙ্গিত দিচ্ছে। বিএনপির সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ায় জাতীয় পার্টি এলাকা থেকে প্রভাব কমেছে। তবে উন্নয়নের বৈষম্য রংপুর অঞ্চলের মানুষকে আবারো পিছিয়ে যেতে পারে বলে সতর্কবার্তা দিচ্ছেন বিশেষজ্ঞরা।