1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
শেরপুরে ভোটকেন্দ্রে ব্যালট বই ছিনতাই, যুবকের ৩ বছরের সশ্রম কারাদণ্ড - আমার সকাল ২৪ |
১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৬:১০|
ব্রেকিং নিউজ:
মনিরা শারমিনের অভিযোগ: ভোটের ফলাফল পরিবর্তনের চেষ্টা এনসিপি কখনোই মানবে না জামায়াত আমিরের ভোটকেন্দ্রে অনিয়ম রেকর্ড করার আহ্বান নাহিদ ইসলাম: ভোটাধিকার রক্ষা করুন, শেষ ঘণ্টায় সর্বোচ্চ সতর্ক থাকুন” ভোটগ্রহণ শেষ, গণনা শুরু ছেলের কোলে ভর করে ভোটকেন্দ্রে ৮৫ বছরের বৃদ্ধ শেরপুর-১ আসনে ব্যালট ছিনতাইয়ের চেষ্টা: একজনের ৩ বছরের কারাদণ্ড শেরপুরে ভোটকেন্দ্রে ব্যালট বই ছিনতাই, যুবকের ৩ বছরের সশ্রম কারাদণ্ড মাহুতোলা কেন্দ্রে ব্যালটে সিল মারার দৃশ্য ধারণ: সাংবাদিক টিটুর ওপর হামলা, রক্তাক্ত নোয়াখালী সদর উপজেলার সব ভোটকেন্দ্র সিসিটিভি নজরদারিতে ভোট দিতে পেরে উচ্ছ্বসিত ৯০ বছরের আনোয়ারা বেগম মধুখালীতে ভোট কেন্দ্রের পাশে বোমাসদৃশ্য বস্তু উদ্ধার ৭০%-এর বেশি ভোট পড়বে: জামায়াত প্রার্থী বাবা-ভাইকে সঙ্গে নিয়ে ভোট দিলেন সারজিস, জয়ের আশা ভোটের পরিস্থিতি আশাব্যঞ্জক: ইসি সচিব জয়ের বিষয়ে আশাবাদী তারেক রহমান অসুস্থ ৮৬ বছরের বৃদ্ধ স্ত্রীকে নিয়ে ভোট কেন্দ্রে গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, আহত ৩ ঠাকুরগাঁওয়ে ভোটের দিনে ফখরুলের মন্তব্য ভোটার তালিকায় বিশৃঙ্খলা, ভোটপ্রক্রিয়া ঝুঁকিতে: ববি হাজ্জাজ ভোট দিলেন তারেক-ফখরুল এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু ভোট দিলেন ফেনীতে রাঙামাটি-২: ২১৩ কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শুরু মাদারগঞ্জে ভোটগ্রহণ শুরু, ভোটারদের উপচে পড়া ভিড় ভোটের দিনে খালেদা জিয়াকে স্মরণ করলেন ছাত্রদল সভাপতি ময়মনসিংহে শুরু হলো ভোটগ্রহণ, ১৭ বছর পর আনন্দে ভোটাররা ফরিদপুর-২: জোট প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের মাঝে টাকা ছাড়ানোর অভিযোগ শামা ওবায়েদের ফেনীতে মহিলা দল নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ১৭ বছর পর ভোট দিয়ে ‘ঈদ ঈদ’ অনুভূতি সরকার গঠনের দ্বারপ্রান্তে ১১ দলীয় জোট: নাহিদ ইসলাম ত্রয়োদশ জাতীয় নির্বাচন: পাহাড়ি দুর্গম এলাকায় কেন্দ্রে বহুমাত্রিক নিরাপত্তা বলয়ে ব্যালট পাঠানো সম্পন্ন উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ, সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের ভিড় রাজশাহীতে চলছে ভোটের সরঞ্জাম বিতরণ ভোট দিলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ঢাকা–৮ আসনের এক কেন্দ্রে পোলিং এজেন্ট প্রবেশে বাধা, পরিস্থিতি স্বাভাবিক করতে সেনাবাহিনীর হস্তক্ষেপ বেগমগঞ্জে ভোটকেন্দ্র থেকে সিসিটিভি ক্যামেরা চুরি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ একদিনেই সংসদ নির্বাচন ও গণভোট: ভোট দিচ্ছেন প্রায় পৌনে ১৩ কোটি নাগরিক ভোট দিলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বালাগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ গ্রেফতার ৩ লাইলাতুল গুজব চলছে, সবাই সাবধান— জামায়াত আমির মুরাদনগরে ২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক

শেরপুরে ভোটকেন্দ্রে ব্যালট বই ছিনতাই, যুবকের ৩ বছরের সশ্রম কারাদণ্ড

মোঃ মারুফ হোসেন
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬,
শেরপুরে ভোটকেন্দ্রে ব্যালট বই ছিনতাই, যুবকের ৩ বছরের সশ্রম কারাদণ্ড
শেরপুরে ভোটকেন্দ্রে ব্যালট বই ছিনতাই, যুবকের ৩ বছরের সশ্রম কারাদণ্ড

শেরপুরে ভোটকেন্দ্রে ব্যালট বই ছিনতাই, যুবকের ৩ বছরের সশ্রম কারাদণ্ড

মোঃ মারুফ হোসেন, শেরপুর প্রতিনিধি

শেরপুর-১ (সদর) আসনের একটি ভোটকেন্দ্রে অনুপ্রবেশ করে ব্যালট বই ছিনতাইয়ের ঘটনায় মাসুদ হোসেন সজীব (২৫) নামে এক যুবককে ৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে সদর উপজেলার চর মোচরিয়া ইউনিয়নের নলবাইদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. শাহিদুল ইসলাম জানান, একদল ব্যক্তি আকস্মিকভাবে কেন্দ্রের দুটি কক্ষে ঢুকে তিনটি ব্যালট বই ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এর মধ্যে দুটি ছিল জাতীয় সংসদ নির্বাচনের এবং একটি গণভোটের ব্যালট বই।

পরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে জাতীয় সংসদ নির্বাচনের একটি ব্যালট বই উদ্ধার করা হয়, যেখানে একটি নির্দিষ্ট প্রতীকের পক্ষে দেওয়া কিছু ভোট পাওয়া গেছে বলে জানা গেছে। অন্য দুটি ব্যালট বই এখনও উদ্ধার হয়নি।

ঘটনার পর সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করে। আটককৃতদের মধ্যে মাসুদ হোসেন সজীবকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে দণ্ডাদেশ প্রদান করেন বলে নিশ্চিত করেছেন শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ মাহবুবা হক।

উল্লেখ্য, শেরপুর-১ ও শেরপুর-২ আসনে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ আগেই স্থগিত করা হয়েছে। জেলার অন্যত্র ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে এবং কেন্দ্র এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper