
নিউজ ডেস্ক, নির্বাচনের সকাল
কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে জামায়াত ইসলামের প্রার্থী ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আশা করছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭০ শতাংশের বেশি ভোট পড়বে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে চৌদ্দগ্রাম ডাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সাথে তিনি এ কথা বলেন।
ডা. তাহের বলেন, “কিছু ক্ষেত্রে ছোটখাট ঘটনা হলেও তা বড় করে দেখছি না। যদি ৯০-৯৫ শতাংশ কেন্দ্রে সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে সেটি গ্রহণযোগ্য হবে। অনেক ভোটার বিদেশ থেকে দেশে এসে ভোট দিচ্ছেন। এই পরিস্থিতিতে আমরা বিজয়ের ব্যাপারে আশাবাদী।”
চৌদ্দগ্রাম আসনে ১১ দলীয় জোটের মনোনীত এই প্রার্থীর প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত কামরুল হুদা।