গাইবান্ধার পলাশবাড়ীতে ৭১ ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ
আহসান হাবীব, গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে পলাশবাড়ী উপজেলার ৭১টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
বুধবার, ১১ ফেব্রুয়ারি পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এসব সরঞ্জাম সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের মাঝে বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শেখ জাবের আহম্মদ, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াসা রহমান তাপাদার। এছাড়া নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ এবং ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পুলিশ ও আনসার সদস্যরাও উপস্থিত ছিলেন।













