
মো: শাহীন হাওলাদার
ক্রাইম রিপোর্টার
ফরিদপুরের দুটি স্থানে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে লিফলেট বিতরণ, গণসংযোগ ও নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর–৩ (সদর) আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী প্রফেসর আবদুত তওয়াবের পক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।
রবিবার শহরের অম্বিকাপুর ও গোয়ালচামটের ওয়ারলেসপাড়া এলাকায় পৃথকভাবে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ব্যাপক প্রচারণা চালান।
পথসভায় বক্তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে জনগণের ঐক্যবদ্ধ সমর্থন প্রয়োজন। তারা আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে প্রফেসর আবদুত তওয়াবকে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
কর্মসূচিতে ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। পুরো কর্মসূচি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।