
মোহাম্মদ জাহিদুল ইসলাম পহলান
ক্রাইম রিপোর্টার, আমার সকাল ২৪
পরীরখাল বাজারে সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটের দিকে চায়ের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দোকান মালিক কাদের মিয়ার ভাড়াটিয়া সুমনের চায়ের দোকান থেকেই আগুনের সূত্রপাত হয়।
আগুনে সুমনের চায়ের দোকানের প্রায় ৩০ হাজার টাকার হ্যান্ড ক্যাশ এবং খাদ্য সামগ্রী ও দোকানের ডেকোরেশন পুড়ে যায়। এতে তার মোট ক্ষয়ক্ষতির পরিমাণ তিন লাখ টাকারও বেশি। এছাড়া ঘর মালিক কাদের মিয়ার প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে। পাশের দোকানদার সিকদার সরোয়ারের ক্ষতি প্রায় পাঁচ লাখ টাকা এবং পশ্চিম পাশের দোকান তাকওয়া টি–স্টোরের মালিক ইসমাইলের ক্ষতি ১৫–২০ হাজার টাকার মধ্যে রয়েছে।
স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা যায়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও আগুন ইতিমধ্যেই কাবু হয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা দেয়ালে পানি ছিটিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।