জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সিরাজগঞ্জ-৩ নির্বাচনি এলাকার পরিচিতি
মোঃ সামিম পাটুয়াখালী জেলা প্রতিনিধি
আসন্ন বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬কে সামনে রেখে সিরাজগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ সংসদীয় আসন সিরাজগঞ্জ-৩ নির্বাচনি এলাকার সার্বিক তথ্য তুলে ধরা হলো।
৬৪ নম্বর সংসদীয় আসন সিরাজগঞ্জ-৩ গঠিত হয়েছে রায়গঞ্জ ও তাড়াশ উপজেলা নিয়ে। এই দুই উপজেলার সমন্বয়ে গঠিত আসনটি জেলার একটি বৃহৎ ও জনবহুল নির্বাচনি এলাকা হিসেবে পরিচিত।
নির্বাচনি এলাকার মোট আয়তন প্রায় ৫৬৭ বর্গকিলোমিটার। এ আসনে রয়েছে মোট ১৭টি ইউনিয়ন এবং ২টি পৌরসভা।
ভোটার পরিসংখ্যান অনুযায়ী, সিরাজগঞ্জ-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪৪ হাজার ৪২৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৭৩৭ জন, নারী ভোটার ২ লাখ ২১ হাজার ৬৮৩ জন এবং হিজড়া ভোটার ৭ জন।
জনসংখ্যা ও ভোটার সংখ্যার দিক থেকে সিরাজগঞ্জ-৩ আসনটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এ এলাকায় ইতোমধ্যেই রাজনৈতিক তৎপরতা বাড়তে শুরু করেছে।













