1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
ঝিনাইগাতীতে বিজিবির অস্থায়ী বেইজ ক্যাম্প পরিদর্শনে মহাপরিচালক - আমার সকাল ২৪ |
৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| বুধবার| দুপুর ১২:৩৫|
ব্রেকিং নিউজ:
কেন্দ্রীয় ব্যাংক নিলামের মাধ্যমে ১৭১ মিলিয়ন ডলার কিনল কর্ণফুলীর ১৫ হাজার নৌ-শ্রমিক ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা “শিবচরে বিএনপি প্রার্থীর পাশে আওয়ামী লীগের নেতাকর্মী” খিলক্ষেতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ঢাকা ওয়াসার পাইপলাইন কাজ চলমান সিলেটের জকিগঞ্জ হাওর থেকে উদ্ধার আগুনে পোড়া মরদেহ, নিহত বোরহান উদ্দিন শফি ঠাকুরগাঁওয়ে জাতীয় পার্টিকে ঠেকাতে প্রথম বিএনপি শুরু করেছিলেন ফখরুল ভোটের রাজনীতিতে মজিদ বনাম ডাঃ বাবু নবাবগঞ্জে জামায়াত আমীরের নির্বাচনী জনসভা জীবননগর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সন্ত্রাসমুক্ত রামপাল–মংলাই আমার লক্ষ্য: ড. ফরিদুল আদমদীঘিতে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থককে মারধরের অভিযোগ দিনাজপুর-৫ আসনে ব্যারিস্টার কামরুজ্জামানের সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প বেতাগীতে ৯ম পে-স্কেলের দাবিতে মানববন্ধন, কর্মচারীদের পাশে ডা. সুলতান আহমদ নওগাঁর আত্রাইয়ে ৬১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে সরকারি কর্মচারীদের ৩ দিনের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি সমাপ্ত ঝিনাইগাতীতে বিজিবির অস্থায়ী বেইজ ক্যাম্প পরিদর্শনে মহাপরিচালক র‌্যাবের নাম বদলে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)’ পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী পদযাত্রা পাহাড়ে ৮ ভাষায় বিএনপির ৩১ দফা প্রচারণা নিষিদ্ধ এলাকায় মাছ ধরায় সুন্দরবনে তিন জেলে গ্রেপ্তার শেরপুর-৩: বিএনপি প্রার্থীসহ ৪০ জনের আগাম জামিন লালমনিরহাটে লিখিত ও ভাইভা অমিল, ৩ পরীক্ষার্থী থানায় সোপর্দ ছাগলনাইয়ায় বিএনপি প্রার্থী মজনুর জনসভা: উন্নয়ন ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি শিবচরে বিএনপির মাধ্যমে আ’লীগের পুনর্বাসনের অভিযোগ গণঅধিকার প্রার্থীর আজ সৌভাগ্যের রজনী পবিত্র শবে বরাত নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে: যশোরে তারেক রহমান শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই: পীর সাহেব চরমোনাই জাতীয় নিরাপদ খাদ্য দিবস–২০২৬ উদযাপন, কুইজ প্রতিযোগিতার আয়োজন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আদমদীঘি বাসস্ট্যান্ডে ভোটের গাড়ি নিজ গ্রামে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত বিএনপি নেতাকর্মীরা ধুনটে বগুড়া-৫ আসনের হাতপাখার প্রার্থী মাহমুদুর রহমানের পথসভা ধানের শীষে ভোট দিলে আগামী পাঁচ বছর জনগণের সেবা করা সম্ভব হবে :মোশাররফ হোসেন উলিপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির সম্পত্তি কৌশলে লিখে নেওয়ার অভিযোগ দৌলতপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও নবীন বরণ অনুষ্ঠিত বড়ধুল ইউনিয়নে বিএনপি প্রার্থী আলিমের পথসভা নোয়াখালী-০১ আসনে পীরসাহেব চরমোনাইয়ের নেতৃত্বে বিশাল জনসভা ৫ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দাম কমল, ২২ ক্যারেটের প্রতি ভরি ২,৪৫,৭৬০ টাকা এলপিজির দাম আরও বাড়ল ফেব্রুয়ারি মাসে নওগাঁর আত্রাইয়ে ৭ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ তুলসি নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে তদন্ত শুরু

ঝিনাইগাতীতে বিজিবির অস্থায়ী বেইজ ক্যাম্প পরিদর্শনে মহাপরিচালক

মোঃ মারুফ হোসেন
  • আপলোডের সময় : বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬,
ঝিনাইগাতীতে বিজিবির অস্থায়ী বেইজ ক্যাম্প পরিদর্শনে মহাপরিচালক
ঝিনাইগাতীতে বিজিবির অস্থায়ী বেইজ ক্যাম্প পরিদর্শনে মহাপরিচালক

ঝিনাইগাতীতে বিজিবির অস্থায়ী বেইজ ক্যাম্প পরিদর্শনে মহাপরিচালক

মোঃ মারুফ হোসেন, শেরপুর প্রতিনিধি:

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় মোতায়েনকৃত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অস্থায়ী বেইজ ক্যাম্প পরিদর্শন করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে তিনি ঝিনাইগাতী আদর্শ মহিলা কলেজে স্থাপিত বিজিবির অস্থায়ী বেইজ ক্যাম্পে উপস্থিত হয়ে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পর্যালোচনা করেন।

পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক স্থানীয় প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব ও বিজিবি কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশ নেন। সভায় তিনি চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা এবং সার্বিক জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বাহিনীগুলোর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

এসময় তিনি উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। বিশেষ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, পুলিশ সুপার মো. কামরুল হাসান, ৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ, র‍্যাব-১৪ সিপিসি-১ জামালপুরের কোম্পানি কমান্ডার মেজর আসিফ আল রাজেকসহ জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শন শেষে বিজিবি মহাপরিচালক সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে জননিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper