
লক্ষ্মীপুর: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম ১ ফেব্রুয়ারি রোববার লক্ষ্মীপুরের রামগঞ্জ ও কমলনগর উপজেলায় নির্বাচনী জনসভায় যোগ দেবেন।
প্রথমে সকাল ৯টায় তিনি লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের হাজিরহাট বাজারে, দলের সংসদ সদস্য প্রার্থী মাওলানা খালেদ সাইফুল্লাহর সমর্থনে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন।
এরপর বিকেল ৩টায় তিনি লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন পাটওয়ারীর সমর্থনে রামগঞ্জ পৌর শিশু পার্কে আরেকটি জনসভায় অংশ নেবেন।
শনিবার সকালে কমলনগর প্রেসক্লাবে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান ইসলামী আন্দোলন কমলনগর উপজেলার নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
কমলনগর উপজেলা সভাপতি মাওলানা আব্দুর রহমান মাহমুদী
মুফতী শরীফুল ইসলাম
যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতী একেএম আব্দুজ জাহের আরেফী
লক্ষ্মীপুর জেলা ইসলামী যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মুহাম্মদ শোরাফ উদ্দিন স্বপন
মাওলানা মোস্তাফিজুর রহমান প্রমুখ।
নেতৃবৃন্দ জানান, জনসভাগুলোতে এলাকার সাধারণ মানুষ ও নেতাকর্মীরা ব্যাপক উপস্থিতি থাকার প্রত্যাশা করছেন।