1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
ভোট নিয়ে পার্শ্ববর্তী দেশের মতামত নিয়ে যা বললেন রিজওয়ানা হাসান - আমার সকাল ২৪ |
১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বুধবার| বিকাল ৪:০৩|
ব্রেকিং নিউজ:
জীবননগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কবিরহাটে প্রতারণার চেষ্টা, যুবককে জনতার হাতে ধরা জগন্নাথপুরে উন্নয়ন প্রত্যাশায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আবু হুরায়রা ছাদ মাস্টার ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ড ভ্যানের চাপায় সিএনজি চালক নিহত নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ি নিহত, পুত্রবধূ গ্রেফতার দুমকি উপজেলায় নলুয়া-বাহেরচর সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন রমজান চলতি বছর ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা, ঈদুল ফিতর ২০ মার্চ উদযাপিত হতে পারে ব্রাহ্মণবাড়িয়ায় সাইবার বুলিং প্রতিরোধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত চন্দনাইশের সাবেক ছাত্রনেতা মো. আব্দুল করিম আইনজীবী হিসেবে তালিকাভুক্ত নোয়াখালীতে ঈদযাত্রা নিরাপদ রাখতে র‌্যাবের টহল জোরদার নবীনগরে পুকুরপাড়ের আম গাছে ঝুলন্ত যুবকের মৃতদেহ উদ্ধার চট্টগ্রামে মা ও মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার মালয়েশিয়ায় পাচার হওয়া দুই কিশোর উদ্ধার, চক্রের একাধিক সদস্য গ্রেপ্তার আখাউড়ায় প্রাইমারী স্কুলের পরিত্যক্ত ভবনে বৃদ্ধের মরদেহ উদ্ধার পার্বতীপুর-জয়দেবপুর রুটে ঈদ স্পেশাল ট্রেন চলাচল শুরু গাবতলি বাস টার্মিনালে ঈদযাত্রা নিরাপত্তা পরিদর্শনে আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার ঈদযাত্রায় স্বস্তি: শিমুলিয়া ঘাট থেকে বরিশাল-চাঁদপুরে বিশেষ লঞ্চ সার্ভিস চালু রামগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সেনাবাহিনী প্রশিক্ষণ দল পরিদর্শন করলো ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট কুড়িগ্রামে এমপির গাড়ি খাদে, অল্পের জন্য বাঁচলেন ড. আতিক মুজাহিদ তাড়াইলে দারুল কুরআনের পক্ষ থেকে এতিমদের ঈদ উপহার প্রদান প্রধানমন্ত্রীর ঈদ অনুদান পেলেন রাসিকের ১,২৩৭ পরিচ্ছন্নকর্মী উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার রাঙামাটিতে অভিযানে ইয়াবাসহ ৪ জন গ্রেফতার ভোলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে গাঁজাসহ আটক ১ মাদক কারবারি মাদারীপুরের শিবচরে অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৮ লাখ টাকা ঝিকরগাছায় ঈদুল ফিতর উপলক্ষে মানবিক সহায়তা বিতরণ লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত নওগাঁর আত্রাইয়ে গঙ্গাস্নান উপলক্ষে দই-চিড়া ও মিষ্টির জমজমাট বেচাকেনা রাজশাহী সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক দায়িত্ব গ্রহণ নাটোরে কৃষক শ্বাসরোধে হত্যা: চারজনের যাবজ্জীবন কারাদণ্ড খুলনায় পুলিশ কর্মকর্তার মাকে গলা কেটে হত্যা পুকুর খননের সময় পাওয়া অবিস্ফোরিত মর্টার শেল নিরাপদে ধ্বংস উত্তরায় মার্কেটে হামলা: ৭০০ জনকে আসামি করে মামলা ঝিকরগাছা পৌরসভায় মেয়র পদপ্রার্থী হলেন অধ্যাপক হারুন অর রশিদ মাধবপুরে বিজিএফের চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ, চেয়ারম্যানের অসহায়ত্ব প্রকাশ কিশোরগঞ্জের হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা নবীনগরে ওএমএসের চাল কম দেওয়া ও অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ বাকেরগঞ্জে বাস খাদে পড়ে আহত ৬, দুইজনের অবস্থা আশঙ্কাজনক

ভোট নিয়ে পার্শ্ববর্তী দেশের মতামত নিয়ে যা বললেন রিজওয়ানা হাসান

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : বুধবার, জানুয়ারি ২৮, ২০২৬,
ভোট নিয়ে পার্শ্ববর্তী দেশের মতামত নিয়ে যা বললেন রিজওয়ানা হাসান
ভোট নিয়ে পার্শ্ববর্তী দেশের মতামত নিয়ে যা বললেন রিজওয়ানা হাসান

ভোট নিয়ে পার্শ্ববর্তী দেশের মতামত নিয়ে যা বললেন রিজওয়ানা হাসান

বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে পার্শ্ববর্তী দেশগুলো নিজস্ব বিশ্লেষণ করতে পারে, তবে কোনো ধরনের মতামত দেয়া শোভন নয় বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বুধবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রিজওয়ানা হাসান বলেন, বাংলাদেশ সরকার কোনো ধরনের বহিরাগত হস্তক্ষেপ ছাড়াই একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর।

বৈশ্বিক বা আঞ্চলিক আগ্রহ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “পার্শ্ববর্তী দেশগুলো আমাদের নির্বাচন নিয়ে বিশ্লেষণ করতে পারে, এটি তাদের নিজস্ব বিষয়। কিন্তু আমাদের নির্বাচনে তারা কোনো মতামত দিতে পারে না। এটি আমাদের সার্বভৌমত্বের বিষয় এবং একটি স্বাধীন দেশের অভ্যন্তরীণ প্রক্রিয়া।”

নির্বাচনী পরিবেশ নষ্টের যে কোনো অপচেষ্টা নস্যাৎ করার ঘোষণা দিয়ে উপদেষ্টা আরও বলেন, “আওয়ামী লীগ যদি ভোটের পরিবেশ নষ্ট করার চেষ্টা করে, তবে তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে। এ বিষয়ে সরকারের পূর্ণ প্রস্তুতি রয়েছে।”

তিনি জানান, সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে সুপরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে, যা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা মাত্র।

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ নেই জানিয়ে রিজওয়ানা হাসান বলেন, “নির্বাচনে আইনশৃঙ্খলার বড় কোনো অবনতি হওয়ার তথ্য আমাদের কাছে নেই। তবে আমরা লক্ষ করছি, কিছু কিছু রাজনৈতিক দল আচরণের ক্ষেত্রে সীমালঙ্ঘন করছে। এই পরিস্থিতি যদি বাড়তে থাকে, তবে সরকার আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিতে দ্বিধা করবে না।”

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper