1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
সাদ্দামের প্যারোলে মুক্তির আবেদন পেয়ে কারা কর্তৃপক্ষকে জানিয়েছিলেন বাগেরহাট ডিসি - আমার সকাল ২৪ |
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| দুপুর ১:২৯|
ব্রেকিং নিউজ:
আশুগঞ্জে পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার, ৩ মাদক কারবারী গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য সৌদি আরবের উপহারের খেজুর বিতরণ চাঁপাইনবাবগঞ্জে পালিত হলো বিশ্ব ভোক্তা অধিকার দিবস ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির দপ্তর সম্পাদক হলেন রামপালের বোরহান খান চিলমারীতে কালবৈশাখী ঝড়ে নৌকার ধাক্কায় নৌকার মালিক নিহত, নিখোঁজ ১ ঘষিয়াখালী চ্যানেলের চরে মাটি ফেলে জমি দখলের চেষ্টা, তদন্তে প্রশাসন ঝিনাইগাতীতে ভয়াবহ শিলাবৃষ্টি, মুহূর্তেই সাদা হয়ে গেল গ্রামাঞ্চল র‍্যাব-১১ এর অভিযানে রূপগঞ্জে ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ উদ্ধার      আত্রাই নদীর বুকজুড়ে এখন ফসলের মাঠ মণিরামপুরে স্কুলের টিউবওয়েল চুরি, হাতে-নাতে দুই যুবক আটক আশুগঞ্জে ৩০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই বৈদ্যুতিক মালামাল উদ্ধার, ৩ চোর গ্রেফতার পঞ্চগড় প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে ভারী ট্রাক: ঝুঁকিতে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সোনাহাট ব্রীজ বরগুনায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ ইফতারের আগে স্ত্রীর হত্যা, স্বামী থানায় আত্মসমর্পণ ভাঙ্গুড়ার শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি ফরিদপুরে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা র‍্যালি ফরিদপুরে যৌথ অভিযানে ২০ জনের বিনাশ্রম কারাদণ্ড পীরগঞ্জে করণাই বাজারে ট্রান্সফরমার চুরির চেষ্টা, এলাকায় উদ্বেগ উপমহাদেশের নিরাপত্তা ও পারমাণবিক সক্ষমতা নিয়ে বিশ্লেষণ

সাদ্দামের প্যারোলে মুক্তির আবেদন পেয়ে কারা কর্তৃপক্ষকে জানিয়েছিলেন বাগেরহাট ডিসি

নিউজ ডেস্ক,  আমার সকাল  ২৪
  • আপলোডের সময় : সোমবার, জানুয়ারি ২৬, ২০২৬,
সাদ্দামের প্যারোলে মুক্তির আবেদন পেয়ে কারা কর্তৃপক্ষকে জানিয়েছিলেন বাগেরহাট ডিসি
সাদ্দামের প্যারোলে মুক্তির আবেদন পেয়ে কারা কর্তৃপক্ষকে জানিয়েছিলেন বাগেরহাট ডিসি

সাদ্দামের প্যারোলে মুক্তির আবেদন পেয়ে কারা কর্তৃপক্ষকে জানিয়েছিলেন বাগেরহাট ডিসি

  নিউজ ডেস্ক,  আমার সকাল  ২৪ ।
বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী ও শিশু সন্তান মারা যাওয়ার পরও প্যারোলে মুক্তি না পাওয়ার বিষয়টি নিয়ে ব্যাখা দিয়েছেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন।

জেলা প্রশাসক জানান, গত ২৩ জানুয়ারি শুক্রবার তার সরকারি বাসভবনে সাদ্দামের প্যারোলে মুক্তি সংক্রান্ত একটি আবেদন আসে। বিষয়টি অবগত হওয়ার পর তিনি কারা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে জানান। পরে কারা কর্তৃপক্ষ জানায়, সাদ্দাম বাগেরহাট জেলার বাইরে অন্য কারাগারে আটক থাকায় ২০১৬ সালের কারা আইন অনুযায়ী বাগেরহাট থেকে প্যারোলে মুক্তি দেওয়া নিয়মবহির্ভূত।

জেলা প্রশাসক বলেন, বিষয়টি আবেদনকারীদের জানানো হলে তারা সন্তোষ প্রকাশ করে চলে যান। এরপর এ বিষয়ে আর কোনো যোগাযোগ হয়নি।

এদিকে সাদ্দামের মামা মো. হেমায়েত উদ্দিন বলেন, বাগেরহাট জেলা ম্যাজিস্ট্রেট বরাবর প্যারোলে মুক্তির জন্য লিখিত আবেদন করা হয়েছিল। জেলা প্রশাসনের মাধ্যমে বিষয়টি কারা কর্তৃপক্ষের কাছে পাঠানো হলে জানানো হয়, প্যারোলে মুক্তির সিদ্ধান্ত প্রদানের এখতিয়ার তাদের নেই এবং যেই কারাগারে বন্দি আছেন সেখানেই আবেদন করতে হবে। পরবর্তীতে যশোর কারাগারের ফটকে মরদেহ নিয়ে গেলে সংক্ষিপ্ত সময়ের জন্য দেখার সুযোগ দেওয়া হয়।

গত শুক্রবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে নিজ বাড়ি থেকে ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালীর মরদেহ এবং নয় মাস বয়সী শিশু নাজিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ ও পরিবারের ভাষ্য অনুযায়ী, এটি একটি মানসিক সংকট ও পারিবারিক ট্র্যাজেডির ঘটনা। আইনগত প্রক্রিয়া শেষে শনিবার রাত ১২টার দিকে বাগেরহাটে জানাজা শেষে মা ও সন্তানকে পাশাপাশি দাফন করা হয়।

এর আগে সন্ধ্যায় আত্মীয়স্বজন মরদেহ যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে নিয়ে গেলে আনুষ্ঠানিকতা শেষে সাদ্দামকে কয়েক মিনিটের জন্য মরদেহ দেখার সুযোগ দেওয়া হয়। পরে মরদেহ বাগেরহাটে নিয়ে দাফন সম্পন্ন হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট রাজনৈতিক অস্থিরতার সময় গোপালগঞ্জ থেকে সাদ্দাম গ্রেপ্তার হন। বর্তমানে একাধিক মামলায় তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper