1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
সুনামগঞ্জ-৩ আসনে ব্যারিস্টার আনোয়ার হোসেনের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে - আমার সকাল ২৪ |
১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বুধবার| সকাল ৯:০৮|
ব্রেকিং নিউজ:
রাজশাহীতে তেলের সংকট: পাম্পে লম্বা লাইন, দাম এখনও স্বাভাবিক আমতলীতে সিএনজি স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, দুইজন আহত কেশবপুরে অনলাইন জুয়ার ফাঁদে যুবকের মৃত্যু ঝিকরগাছা প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আলীকদমে সেনা ক্যান্টিন চেকপোস্টে দুই রোহিঙ্গা আটক নলছিটিতে প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধানের ব্যবসার নামে প্রতারণা, চুকনগরের রেজাউল ও সবুর আটক কসবায় পৃথক অভিযানে ১৭২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ মাদক কারবারি নোয়াখালীতে খাল থেকে বস্তাবন্দী গলাকাটা যুবকের লাশ উদ্ধার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাকারবারীদের হামলা, বিজিবি সদস্যসহ আহত ৩ প্রথম পর্যায়ে ফ্যামিলি কার্ড পাচ্ছে ৩৭ হাজারের বেশি পরিবার জগন্নাথপুরে অল টাইম ক্লিন ও শাপলা টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন মামুন জোয়ার্দ্দার ফ্যামিলি কার্ড বস্তিবাসী পরিবারগুলোর জন্য আশার আলো উত্তরায় অভিযানে ৪৭টি মানব কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪ কেশবপুরে নকল দুধ তৈরির কারখানায় যৌথ বাহিনীর অভিযান, আটক ৫ শৈলকুপা পৌর শহরকে আধুনিক ও বাসযোগ্য করতে বাস কাউন্টার স্থানান্তরের দাবি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রমজান বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আজ থেকে নতুন রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি শুরু নারায়ণগঞ্জে জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিশ্চিত রাখতে মোবাইল কোর্ট অভিযান শাহবাগে ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার, নিষ্ক্রিয় করেছে সিটিটিসি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হোক নারী দিবসের অঙ্গীকার: এমপি ডা: মোসলেহ উদ্দিন ফরিদ উলিপুরে জমি বিরোধে রক্তক্ষয়ী হামলা, গুরুতর আহত যুবক বাঁশের সাঁকোই ভরসা, টলাখালি নদীতে স্থায়ী সেতুর দাবি যশোর চৌগাছায় অভিযান: ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, তিন ব্যবসায়ীকে জরিমানা ঢাকা মিন্টু রোডে ট্রাকচাপায় নোয়াখালীর হাজী শামসুল হকের মৃত্যু, পরিবারের সন্ধান চাওয়া হচ্ছে আলীকদমে ইসলামী ছাত্র শিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত লামায় প্রথম ধাপে ১,০৯৭ পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড কসবা পুটিয়া সীমান্তে বিজিবির সঙ্গে গ্রামবাসীর উত্তেজনা আশুগঞ্জে ৭০ কেজি গাঁজাসহ পিকআপ আটক, দুই মাদক কারবারি গ্রেফতার ঝিকরগাছা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন সালথায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা আটক কুষ্টিয়ার চৌড়হাসে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত স্থবিরতা কাটাতে সংস্কারের প্রতিশ্রুতি স্বাস্থ্য খাতে নওগাঁর আত্রাইয়ে নিখোঁজের ২ মাসেও মেলেনি মিজানের সন্ধান, উৎকণ্ঠায় পরিবার বগুড়ার আদমদীঘীতে চোলাইমদসহ এক ব্যক্তি গ্রেফতার দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের গাওকান্দিয়া ইউনিয়ন কমিটি গঠন ভেড়ামারায় বিএনপি নেতার অফিসে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ, চা দোকানদার আহত শাহবাগে ৩০ কেজি গাঁজা ও ৮ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার

সুনামগঞ্জ-৩ আসনে ব্যারিস্টার আনোয়ার হোসেনের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে

শাহ্ ফুজায়েল আহমদ
  • আপলোডের সময় : শুক্রবার, জানুয়ারি ২৩, ২০২৬,
সুনামগঞ্জ-৩ আসনে ব্যারিস্টার আনোয়ার হোসেনের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে
সুনামগঞ্জ-৩ আসনে ব্যারিস্টার আনোয়ার হোসেনের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে

সুনামগঞ্জ-৩ আসনে ব্যারিস্টার আনোয়ার হোসেনের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে

শাহ্ ফুজায়েল আহমদ, নির্বাহী সম্পাদক

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর—শান্তিগঞ্জ) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেনের জনপ্রিয়তা দিনে দিনে বেড়ে চলেছে। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই সাধারণ মানুষের মধ্যে তার প্রতি আস্থা ও সমর্থন আরও জোরালো হচ্ছে। মাঠপর্যায়ের জনসংযোগ, মানবিক কর্মকাণ্ড এবং উন্নয়নমূলক অঙ্গীকারের কারণে তিনি সকল শ্রেণীর ভোটারদের মধ্যে আলোচনার শীর্ষে রয়েছেন।

দীর্ঘদিন ধরে সৎ, আদর্শবান এবং নিরহংকারী ব্যারিস্টার আনোয়ার হোসেন গরিব ও দুঃস্থ মানুষের বন্ধু হিসেবে পরিচিত। তিনি শুধু এলাকায় নয়, দেশের বিভিন্ন অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়িয়ে নীরবে মানবিক সেবা করে আসছেন। অসংখ্য পরিবারকে আর্থিক সহায়তা, চিকিৎসা সেবা এবং দুর্যোগকালীন সহায়তা প্রদানের কারণে তার মানবিক ভাবমূর্তিকে স্থানীয়রা অত্যন্ত প্রশংসা করছেন। বিশেষ করে করোনা মহামারির সময় কর্মহীন ও অসচ্ছল মানুষদের পাশে দাঁড়িয়ে তিনি ব্যাপক প্রশংসা অর্জন করেন। বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময়ও ক্ষতিগ্রস্ত মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়া তার জনপ্রিয়তাকে আরও বৃদ্ধি করেছে।

বর্তমানে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি বিভিন্ন এলাকায় উঠান বৈঠক ও গণসংযোগ করছেন। এসব সভায় ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যা ও চাহিদা বুঝছেন এবং এলাকার উন্নয়নের পরিকল্পনা তুলে ধরছেন। ব্যারিস্টার আনোয়ার হোসেন স্পষ্টভাবে প্রতিশ্রুতি দিয়েছেন—নির্বাচনে জয়ী হোক বা না হোক, এলাকার উন্নয়নে তার দায়িত্ব পালন অব্যাহত থাকবে। নিজের অর্থায়নে রাস্তাঘাট সংস্কার, কালভার্ট নির্মাণ এবং ছোট সেতু স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

ব্যারিস্টার আনোয়ার হোসেন বলেছেন,
“আমি রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। নির্বাচনে পাশ হই বা ফেল হই—সুনামগঞ্জ-৩ এলাকার মানুষের পাশে সবসময় থাকব। আমার সাধ্য অনুযায়ী রাস্তাঘাট, কালভার্ট ও ছোট সেতু নির্মাণ করে এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত করব। জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি ও শক্তি।”

স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে দেখা গেছে, তার মানবিকতা, সততা এবং উন্নয়নমুখী চিন্তাভাবনা তাকে অন্যান্য প্রার্থীদের থেকে আলাদা করেছে। অনেকেই মনে করছেন, নির্বাচিত হলে তিনি এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, তার জনপ্রিয়তা ও জনসমর্থন ততই বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও পর্যবেক্ষকরা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper