1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
বেতাগীতে রাজনৈতিক কর্মকাণ্ডে শিশু ব্যবহারে নিষেধের দাবিতে স্মারকলিপি - আমার সকাল ২৪ |
১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বুধবার| সকাল ৮:৫৮|
ব্রেকিং নিউজ:
রাজশাহীতে তেলের সংকট: পাম্পে লম্বা লাইন, দাম এখনও স্বাভাবিক আমতলীতে সিএনজি স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, দুইজন আহত কেশবপুরে অনলাইন জুয়ার ফাঁদে যুবকের মৃত্যু ঝিকরগাছা প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আলীকদমে সেনা ক্যান্টিন চেকপোস্টে দুই রোহিঙ্গা আটক নলছিটিতে প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধানের ব্যবসার নামে প্রতারণা, চুকনগরের রেজাউল ও সবুর আটক কসবায় পৃথক অভিযানে ১৭২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ মাদক কারবারি নোয়াখালীতে খাল থেকে বস্তাবন্দী গলাকাটা যুবকের লাশ উদ্ধার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাকারবারীদের হামলা, বিজিবি সদস্যসহ আহত ৩ প্রথম পর্যায়ে ফ্যামিলি কার্ড পাচ্ছে ৩৭ হাজারের বেশি পরিবার জগন্নাথপুরে অল টাইম ক্লিন ও শাপলা টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন মামুন জোয়ার্দ্দার ফ্যামিলি কার্ড বস্তিবাসী পরিবারগুলোর জন্য আশার আলো উত্তরায় অভিযানে ৪৭টি মানব কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪ কেশবপুরে নকল দুধ তৈরির কারখানায় যৌথ বাহিনীর অভিযান, আটক ৫ শৈলকুপা পৌর শহরকে আধুনিক ও বাসযোগ্য করতে বাস কাউন্টার স্থানান্তরের দাবি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রমজান বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আজ থেকে নতুন রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি শুরু নারায়ণগঞ্জে জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিশ্চিত রাখতে মোবাইল কোর্ট অভিযান শাহবাগে ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার, নিষ্ক্রিয় করেছে সিটিটিসি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হোক নারী দিবসের অঙ্গীকার: এমপি ডা: মোসলেহ উদ্দিন ফরিদ উলিপুরে জমি বিরোধে রক্তক্ষয়ী হামলা, গুরুতর আহত যুবক বাঁশের সাঁকোই ভরসা, টলাখালি নদীতে স্থায়ী সেতুর দাবি যশোর চৌগাছায় অভিযান: ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, তিন ব্যবসায়ীকে জরিমানা ঢাকা মিন্টু রোডে ট্রাকচাপায় নোয়াখালীর হাজী শামসুল হকের মৃত্যু, পরিবারের সন্ধান চাওয়া হচ্ছে আলীকদমে ইসলামী ছাত্র শিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত লামায় প্রথম ধাপে ১,০৯৭ পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড কসবা পুটিয়া সীমান্তে বিজিবির সঙ্গে গ্রামবাসীর উত্তেজনা আশুগঞ্জে ৭০ কেজি গাঁজাসহ পিকআপ আটক, দুই মাদক কারবারি গ্রেফতার ঝিকরগাছা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন সালথায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা আটক কুষ্টিয়ার চৌড়হাসে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত স্থবিরতা কাটাতে সংস্কারের প্রতিশ্রুতি স্বাস্থ্য খাতে নওগাঁর আত্রাইয়ে নিখোঁজের ২ মাসেও মেলেনি মিজানের সন্ধান, উৎকণ্ঠায় পরিবার বগুড়ার আদমদীঘীতে চোলাইমদসহ এক ব্যক্তি গ্রেফতার দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের গাওকান্দিয়া ইউনিয়ন কমিটি গঠন ভেড়ামারায় বিএনপি নেতার অফিসে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ, চা দোকানদার আহত শাহবাগে ৩০ কেজি গাঁজা ও ৮ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার

বেতাগীতে রাজনৈতিক কর্মকাণ্ডে শিশু ব্যবহারে নিষেধের দাবিতে স্মারকলিপি

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : শুক্রবার, জানুয়ারি ২৩, ২০২৬,
বেতাগীতে রাজনৈতিক কর্মকাণ্ডে শিশু ব্যবহারে নিষেধের দাবিতে স্মারকলিপি
বেতাগীতে রাজনৈতিক কর্মকাণ্ডে শিশু ব্যবহারে নিষেধের দাবিতে স্মারকলিপি

বেতাগীতে রাজনৈতিক কর্মকাণ্ডে শিশু ব্যবহারে নিষেধের দাবিতে স্মারকলিপি

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণাসহ সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে শিশুদের ব্যবহার বন্ধ এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বরগুনার বেতাগীতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার মুহ. সাদ্দাম হোসেনের নিকট এই স্মারকলিপি তুলে দেন স্থানীয় যুব সংগঠন গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি ও জাতীয় শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ)। স্মারকলিপি গ্রহণ করে ইউএনও জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের বরাবর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করেন।

স্মারকলিপি প্রদানে নেতৃত্ব দেন গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির ডিরেক্টর ও এনসিটিএফ বেতাগী শাখার সভাপতি মোঃ আরিফুর ইসলাম মান্না। এসময় উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর বেতাগী উপজেলা সভাপতি সাইদুল ইসলাম মন্টু, এনসিটিএফ সাধারণ সম্পাদক তাকওয়া তারিন নূপুর, গ্রিন পিস সদস্য মোঃ আরিফ হাসান, তৌহিদ হোসেন, ইসমাত মাহাজাবিন বিন্তি, মোঃ ইমন ও নিসা মনি প্রমুখ।

স্মারকলিপিতে বলা হয়, ‘শিশু আইন ২০১৩ (সংশোধিত ২০১৮)’ এবং ‘জাতিসংঘ শিশু অধিকার সনদ’ অনুযায়ী শিশুদের রাজনৈতিক কাজে ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ। অথচ মাঠপর্যায়ে নির্বাচনী মিছিল, পোস্টারিং, মাইকিং, উস্কানিমূলক স্লোগান দেওয়ানোসহ বিভিন্নভাবে শিশুদের যুক্ত করা হচ্ছে, যা তাদের শারীরিক নিরাপত্তা ও মানসিক বিকাশে চরম হুমকি।

স্মারকলিপি গ্রহণকালে উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেন বলেন—
“নির্বাচনী কাজে শিশুদের ব্যবহার বন্ধের দাবিটি সময়োপযোগী ও মানবিক। এই বিষয়ে উপজেলা প্রশাসন গুরুত্বসহকারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং আচরণবিধি অনুযায়ী নজরদারি বাড়ানো হবে।”

আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ জানান, রাজনৈতিক দলগুলো যাতে শিশুদের নির্বাচনী হাতিয়ার হিসেবে ব্যবহার না করে, সেজন্য মাঠ পর্যায়ে প্রশাসনের কঠোর নজরদারি এবং ভ্রাম্যমাণ আদালতের সক্রিয় ভূমিকা প্রয়োজন। তারা আরও জানান, একটি শিশুবান্ধব নির্বাচনী পরিবেশ গড়ে তুলতে আন্দোলন অব্যাহত থাকবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper